তবে এক ব্যাটালিয়ন সৈন্য আলাদা করে রাখলেন। যে দিক দিয়ে রোমীয় সেনারা আসার কথা, সেদিকে কোন গোপন জায়গায় এরা ঘাপটি মেরে বসে থাকবে। এ দলটি তিন-চার ভাগে ভাগ হয়ে পাহাড় টিলার পেছনে এবং গভীর উপত্যকার ভেতর লুকিয়ে বসে রইলো । রোমী ফৌজের এ দলটি মুজাহিদদের চেয়ে তিনগুন বেশি ছিলো। সূর্যাস্তের এখনো কিছু সময় বাকি। এ সময় মুসলিম সেনাদের আসল ফাঁদে চলে এলো রোমীয়রা। সঙ্গে সঙ্গে তাদের ওপর নেমে এলো আচমকা কেয়ামতের ভয়াবহ আযাব । রোমীয় জেনারেল হান্না তো কিছু বুঝেই উঠতে পারেনি। এর আগেই মারা পড়লো। তার দলের একজন রোমীয় সেনাকেও জীবিত রাখলো না মুসলিম সেনারা । যারা মুসলিম সেনাদের অসচেতন অবস্থায় এসে গেরিলা হামলায় ধ্বংস করে দিতে বের হয়েছিলো অবশেষে সচেতন অবস্থায় মারা গেলো তারাই- ফিউম এর মরু ভূমিকে রক্তশ্নাত করে। দী হা কাছের কোন বসতির এজেন্ট ব্যবিলনে গিয়ে মুকাওকিসকে জানালো, তার পাঠানো রোমীয় গেরিলা বাহিনী খতম হয়ে গেছে। জেনারেল হান্নাও বেঁচে নেই। মুকাওকিসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেলো । হেরাকল তো হান্নার মৃত্যু মোটেও মেনে নিতে পারবেন না। কারণ, হান্না অভিজ্ঞতার দিক দিয়ে আতরাবুনের মতোই দক্ষ এক জেনারেল ছিলো। বযনতিয়ায় যখন এ সংবাদ পৌছবে, হেরাকল তখন প্রথমেই জানতে চাইবেন এর জবাবে কি পদক্ষেপ নেয়া হয়েছে? মুকাওকিস এসব ভেবে তখনই জবাবি হামলার জন্য শক্তিশালী একদল সেনা পাঠিয়ে দিলেন সেই ঘটনাস্থলে যেখানে হান্না ও তার বাহিনী মারা পড়েছে। তারা সেখানে পৌছে দেখলো, মুসলিম সৈন্য দল অনেক দূরে চলে গেছে। এখন তারা নাগালের বাইরে চলে গেছে। তাই রোমীয়রা সেখান থেকে ফিরে এলো । ২৮ শেষ আঘাত (য় খণ্ড) ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।