এক এলাকার এক বেদুঈন দল মুসলিম সেনাদের রসদ সংগ্রাহক বেদুঈন দলকে একদিন গুরুত্ৃপূর্ণ এক সংবাদ দিলো । “তোমরা যেহেতু আমাদের মতোই বেদুঈন তাই তোমাদেরকে সতর্ক করা জরুরী । এবং আমাদের কর্তব্য বলে মনে করছি।"....... ফিউম এলাকার বেদুঈন গোত্রের বয়োজ্যেষ্ঠ এক লোক বললো, “ “তোমরা যে এ বসতি পর্যন্ত এসে গেছো এর আগে আর যাবে না। সামনের বসতিগুলো রোমীয় ফৌজে ভরে গেছে। সংখ্যায় ওরা অনেক। তোমাদের এই কয়েকজনের দলকে তো ওরা ফু মেরেই উড়িয়ে দেবে ।" সিপাহসালার আমর ইবনে আস (রা.)- কে এ সংবাদটি জানানো হলো। এ অঞ্চলের রোমীয় সেনাদের ব্যাপারে তো তিনি কিছুই জানতেন না। তিনি আশাও করেননি যে, রোমীয় সেনারা এখানেও চলে আসবে। এজন্য কোন গুপ্তচরও কোথাও নিয়োজিত করেননি। তিনি এ সংবাদ শুনেই যেখানেই যে সেনারা নিয়োজিত ছিলো সবাইকে ফিরে আসার নির্দেশ দিলেন। এই রোমীয় সেনাদের সঙ্গে সংঘাতে যেতে চাচ্ছিলেন না তিনি | কারণ, এটা উদ্দেশ্যহীন লড়াই । এখানে শক্তি ক্ষয় না করে এ শক্তি অন্য কোন কেন্লা- বেষ্টিত শহরে ব্যয় করলে অনেক বেশি লাভজনক হবে। মুসলিম সেনাদল তারপর অস্থায়ী তাবু ফেললো এক জায়গায় । এই তাবুর পাশ দিয়ে তিনজন বেদুঈন যাচ্ছিলো । মুসলিম সেনাদলে তাদের মতোই কিছু বেদুঈন দেখে কৌতৃহলী হয়ে সেখানে ওরা দীড়িয়ে পড়লো । সেনাদলের বেদুঈনরা আগন্তক বেদুঈনদের মেহমান হিসাবে নিজেদের তাবুতে নিয়ে গেলো । তাদেরকে খাতির যত্ব করলো । এরা জিজ্ঞেস করলো, বেদুঈন হয়েও তারা এমন মুসলিম সেনাদলে কেন যোগ দিলো । উত্তরে তারা মুসলমানদের ব্যাপারে সবিস্তারে সবকিছু জানালো । “একটি কথা মন দিয়ে শোন', অতিথি এক বেদুঈন বললো, 'সেনাদের একটি দল তোমাদের এদিকে আসছে । আমরা নিজেরা দেখেছি। ওরা সোজা পথে নয় বরং মরুভূমির গভীর উপত্যকায় লুকিয়ে ছাপিয়ে আসছে। মনে হয় তোমাদের সৈন্যদের ওপর আচমকা হামলা চালাবে" । সেনাদলের বেদুঈনরা এদের একজনকে এক সালারের কাছে নিয়ে গেলো । সালারের কাছে সব বলে তারা নেতৃত্বে থাকা এক রোমীয় জেনারেলের নামও বললো । এ নিন মাজেদ নিলি রন রোতি। বশ ভয় পায়। জাম ইবন কবে রিত লেনির সেনাদলকে তাবু গুটিয়ে অন্য পথ ধরার নির্দেশ দিলেন। শেষ আঘাত (৩য় খণ্ড) ২৭ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।