Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ফিউম এলাকায় যাওয়ার আগেই রসদের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আমর ইবনে আস (ো.)। তাই সেখানে পৌছেই বেদুঈন দলটিকে রসদ সংগ্রহের দায়িত্ব সপে দিলেন। বেদুঈনরা একাজে বেশ দক্ষতা অর্জন করেছিলো । ৃ বেদুঈন দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে মরু বসতিগুলোর দিকে ছড়িয়ে পড়লো। দূর-দূরাত্ত পর্যন্ত বসতিগুলো বিস্তৃত। এসব ছোট ছোট গ্রামে আনাজ তরকারিসহ ভেড়া, বকরি, গরু, দুম্বা উট এসব গৃহপালিত পশুর অভাব নেই। আগে তো বেদুঈনরা গেরিলা পদ্ধতিতে নৈশ হামলা চালিয়ে রসদ সংগবহ করতো । তখন বেশ কিছু সাধারণ মানুষ আহত হতো । কখনো কখনো দু একজন নিহত হতো। কিন্তু এখন এরা চেষ্টা করে তাদের হাতে যেন কেউ নিহত তো দূরের কথা আহতও না হয়। তারা বিভিন্ন বসতিতে গিয়ে ঘোষণা করতো, মুসলিম সেনাদের জন্য আনাজ তরকারি ও গোশত দরকার । তোমরা নিজেরা যদি এগুলো ব্যবস্থা করে না দাও তাহলে প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে সর্বশেষ দানাটিও উঠিয়ে নেয়া হবে। একটি পশুও ছেড়ে যাওয়া হবে না। রসদ সংগ্রহের সময় এই বেদুঈনরা সেসব গ্রাম্য লোক ও মরু বেদুঈনদেরকে নিশ্চয়তা দিতো যে, মুসলিম সেনাদেরই অবশেষে বিজয় হবে এবং মিসরের শাসন তাদের হাতে এসে যাবে । তোমাদের ভাগ্যই পাল্টে যাবে । তখন প্রত্যেককে তার প্রাপ্য এই মুসলমানরা রোমীয় বাদশাহদের মতো নয়। তারা কারো হক ছিনিয়ে নেয় না। মুসলমানরা প্রতিটি শস্যদানা ও প্রতিটি পশুর দাম পরিশোধ করে দেবে। এভাবে বেদুঈনরা বিনা রক্তপাতে স্তপের পর স্তপ রসদ ও পালে পালে ভেরা বকরি মুসলিম শিবিরে পৌছে দিতে লাগলো । যেসব এলাকা থেকে তারা এসব সংগ্রহ করতো সেসব এলাকায় কোথাও কোথাও তাদের মতোই মিসরীয় বেদুঈনরা থাকতো । তাদের দেখা-দেখি এরাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়তো । রর ২৬ শেষ আঘাত তয় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।