“মুসলমানরা কি ইস্কান্দারিয়ায় হামলা করতে যাচ্ছে? এই প্রশ্ন নিয়ে দুজনে আলোচনার পর এ সিদ্ধান্তে একমত হলেন যে, মুসলিম সিপাহসালার এধরনের মারাত্মক বোকামি করবে না। তখনই মুকাওকিস ওকীরাস গুপ্তচর পাঠিয়ে দিলেন। মুসলমানদের এখন অভিমুখ কোন দিকে এটা জেনে আসার জন্য। এক দিনের মধ্যে জানা গেলো, মুসলমানদের গন্তব্য এখন ফিউম- এর দিকে । ফিউম মরু কেন্দ্রিক এলাকা হলেও সেখানে প্রচুর সঞ্জি ও তরিতরকারি এবং গৃহপালিত পশু ছিলো। মুসলিম সেনাদের রসদ ও গোশতেরও প্রয়োজনীয়তা দেখা দেয় তখন। সে হিসাবে ফিউম এর দিকে যাওয়াটাই ছিলো সবচেয়ে যুক্তি সম্মত। উম্মেদানীন শহর সংলগ্ন যে একটি ছোট নৌবন্দর আছে, লড়াই চলাকালে সেখানে মাঝারি ধরনের অনেকগুলো পালতোলা জাহাজ দীড়িয়ে ছিলো। লড়াই শেষ হওয়ার আগেই আমর ইবনে আস রো.) ছোট একটি সেনাদল নৌবন্দরে পাঠিয়ে দিলেন। যাতে সেখান থেকে একটি জাহাজ তো দূরের কথা একটি নৌকাও পালিয়ে যেতে না পারে। এভাবে পুরো নৌ ব্যটালিয়ন মুসলমানদের দখলে চলে আসলো । শহরের সার্বিক অবস্থা স্বাভাবিক করতে ও প্রশাসনিক পুনর্গঠনের কাজে মাত্র দু তিনদিন সময় নিলেন আমর ইবনে আস (ো.)। এর মধ্যে সেনারা বিশ্রামও নিয়ে নিলো। তারপর নির্জন রাতে একেবারে নিঃশব্দে পরবর্তী অভিযানের জন্য সেনাদল একে একে জাহাজগুলোয় চড়ে বসলো । ভোরের সূর্য উঠার আগেই নীল নদ পার হয়ে গেলো। মুসলিম সেনাদল এরপর অগ্রসর হতে লাগলো ফিউম অভিমুখে । মুকাওকিস এ খবর পেয়ে শক্ত প্রতিরোধ ব্যবস্থার জন্য কয়েক ব্যটালিয়ন সৈন্য সে এলাকায় পাঠিয়ে দিলেন। এই মরু এলাকা মোটেও সমতল না। কোথাও কোথাও উঁচু নিচু ও গভীর অগভীর অনেক উপত্যকাও রয়েছে। এসব জায়গায় বড় বড় সেনাবাহিনী অনায়াসে লুকিয়ে থাকতে পারবে । মুকাওকিস তার সেনাদের শক্ত করে বলে দিলেন, “এসব মরু এলাকায় মুসলমানাদের মুখোমুখি হয়ে লড়াই করবে না। দূর থেকে যতটুকু পার করবে। মনে রেখো, আরবের মুসলমানদের জন্ম মরুর কঠিন পাথরি যেখানে মরুভূমি আছে সেখানেই ওরা শারীরিক ও মানসিক দিক দিয়ে কয়েকগুন ব্যাপার ।'..... শেষ আঘাত (৩য় খণ্ড) ২৫ ছ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।