Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

মুকাওকিসের কাছে যখন উম্মেদানীনের খবর পৌছলো তখন তার ওপর ত্তব্ধতা নেমে এলো । মুখ হা হয়ে গেলো। চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইলো কোটর ছেড়ে । উম্মেদানীন মুসলমানরা ছিনিয়ে নিবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি । আসলে তার চিন্তা ভাবনায় অনেক আগেই ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। তিনি যদি মনোবল ধরে রাখতেন এবং মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে পারতেন তাহলে তার কাছে এ পরিমাণ সৈন্য ছিলো যে, তিনি তখনই উম্মেদানীন অবরোধ করে নিতে পারতেন। কেন্পী জয় হোক না হোক এতটুকু লাভ তো অবশ্যই হতো যে, বেশ কিছু মুসলিম সেনাকে কেল্লা বন্দি করে রাখতে পারতেন। উম্মেদানীন থেকে কিছু সৈন্য ও কিছু শহরবাসী পালিয়ে যেতে পেরেছিলো। ব্যবিলন পৌছে তারা সেখানকার রোমীয় সেনাদেরকে মুসলিম সেনাদের এমন দুঃসাহসিক ও অবিশ্বাস্য লড়াইয়ের কথা এমনভাবে জানালো যে, সবার মধ্যে আরো আতংক ছড়িয়ে পড়লো। রোমীয়রা আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো তো এটা শুনে যে, মুসলমানরা একজন রোমীয় সৈন্যকে এবং অফিসারকেও জীবিত রাখেনি । পালিয়ে আসা কোন কোন সৈন্য তো একথাও বললো, ৪.8 11 রতি কিসও উম্মেদানীন হারানোর আঘাত সয়ে নেয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে তার গুপ্তচর তাকে জানালো মুসলমানরা নীল দরিয়া পার হয়ে পিরামিড এলাকা অতিক্রম করে আরো এগিয়ে গেছে।... এই পুরো এলাকা আদিগন্ত বিস্তৃত মরুর বালিয়াড়িতে ঢাকা । মুসলমানরা নীল নদ পার হলো কি করে এই প্রশ্রের তিনি কোন উত্তর পেলেন না সহসা । এটা তাকে হয়রান করে তুললো । তারপর মুকাওকিস এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন, এরা যাচ্ছে কোথায়? মুকাওকিসের সঙ্গে তখন আতরাবুনের মতো আরেক বিখ্যাত জেনারেল থিয়োডর ছিলো। ২৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।