বানি “এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানরা যে হামলে পড়লো শহরের ওপর; এটাকে আত্মহনন প্রচেষ্টা বললেও ভুল হবে না। মুসলিম সেনাদের জন্য এটা এতই ভয়াবহ ছিলো যে, কিছু সৈন্য তো সামনে অগ্রসর হতে গিয়ে ঘাবড়ে গেলো" । “সিপাহসালার আমর ইবনে আস (রো.)-কে অতি কঠোর ভূমিকায় নামতে হলো। পুরো সেনাদলে ঘুরে ফিরে ক্রুব্ধ কণ্ঠে তিনি নির্দেশ দিলেন, “সবাই সামনে এগোও ।" একজন সৈন্য বলেই ফেললো, আমরা তো লোহার তৈরী মানুষ নই। আমর ইবনে আস (রা.) তাকে কঠিন ভাষায় ভ€্সনা করলেন। বিখ্যাত এঁতিহাসিক মুহাম্মদ হুসাইন হাইকাল লিখেছেন, ইতিহাসে বাটলারের মন্তেব্যের কোন প্রমাণ পাওয়া যায় না। অন্যকোন যুদ্ধে এমন হতে পারে। উম্মেদানীনের লড়াইয়ে আদৌ এ ধরনের ঘটনা ঘটেনি। এই সেনাদলে কিছু সাহাবায়ে কেরামও ছিলেন। আমর ইবনে আস (রা.) জানতেন তিনি তার সেনাদেরকে নিশ্চিত মৃত্যুমুখে ছেড়ে দিচ্ছেন। এজন্য তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এ কয়েকটা শব্দ উচ্চারণ করেন, “আপনারা যেহেতু আমার সঙ্গে আছেন, তাই আল্লাহ তাআলা আপনাদের অংশগ্রহণের কল্যাণে আমাদেরকে বিজয় দান করবেন।" সাহাবায়ে কেরাম একথা শোনার সঙ্গে সঙ্গে হামলার জন্য দৃপ্ত পায়ে সবার আগে এগিয়ে গেলেন দারুন ক্ষিপ্র কদমে। এটা দেখে পুরো সেনাদলে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়লো। এই উদ্দীপ্ত ও জোশদীপ্ত অদম্য লড়াকু হয়ে উঠার কারণে এমন অজেয় এক একটি করে দুর্গ মুসলিম সেনারা জয় করতে থাকে । মুকাওকিস তখন ব্যবিলনে। ইতিহাসের অমোঘ কলম আর বিস্ময় চেপে রাখতে পারেনি যে, উম্মেদানীনে মুকাওকিসের সৈন্যরা পাইকারী দরে নিহত হচ্ছে, আর তিনি ব্যবিলনে এর চেয়ে কয়েকগুন সৈন্য নিয়ে বসে আছেন। অথচ তার প্রতিরক্ষা পরিকল্পনা ছিলো যে, উম্মেদানীনে হামলা হলেই ব্যবিলন থেকে কয়েক দল সেনা গিয়ে মুসলমানদের ওপর হামলে পড়বে । শেষ আঘাত (৩য় খণ্ড) খ্৩ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।