Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তীরন্দায মুজাহিদরা নিজেদের পজিশন সামলে নিলো এবং প্রাচীরের ওপরে থাকা রোমীয় ফৌজের ওপর তীরের ঝড়ো বর্ষণ শুরু করে দিলো। এ অবস্থায় প্রাচীরের সৈনিকদের নিচের দিকে তাকানোর বা মনোযোগ দেয়ার আর সুযোগ থাকলো না। এ সুযোগে আমর ইবনে আস রো.) স্বয়ং শহরের প্রধান ফটক পর্যন্ত পৌছে গেলেন এবং কুড়াল নিয়ে দরজার গায়ে প্রথম আঘাতটি তিনিই করলেন। তারপর এক মুজাহিদ দৌড়ে এসে তার হাত থেকে কুড়ালটি নিয়ে নিলো । ফটক ছিলো পুর কাঠের লোহার মতো শক্ত-মজবুত। কিন্তু মুসলিম সেনারা দেখতে দেখতে ফটক ভেঙ্গে ফেললো। রোমীয়দের উপর আগ থেকেই যে আতংক বিস্তার করছিলো সেটা এখন মুসলমানদের পক্ষে কাজে দিলো। তারপর আবার এখন মুসলিম সেনারা যে দুঃসাহসিক কায়দায় হামলে পড়েছে এতে তাদের ওপর পূর্বের আতংক আরো ছ্বিগুন হয়ে আছড়ে পড়লো । শহরের মধ্যে এমন হুলুস্থল হৈ হুল্লোড় পড়ে গেলো যার বর্ণনা অসম্ভব। ওদের মধ্যে আগ থেকেই একটা গুগ্্ন ছিলো, মুসলমানদের এমন অদৃশ্য শক্তি আছে যে, ওরা সংখ্যায় যত নগণ্যই হোক কয়েকগুণ বেশি শক্তিশালী দুশমনকেও নিমিষেই মাটিতে মিষিয়ে দেয়। রোমীয়রা এখন সেই দুঃসাহসিক বীরত্ব গাথা লড়াই নিজ চোখে প্রত্যক্ষ করছে। রোমীয় সেনারা সাহস ও মনোবল না হারিয়ে যদি ফটকগুলোর সামনে অনু দাড়িয়ে থাকতো, তাহলে মুসলিম সেনাদেরকে সেখানে লাশের মিছিলে পরিণত করতে পারতো । কিন্ত ওরা হাত পা ছেড়ে একেবারে হতাশ হয়ে এক প্রকার বসেই পড়লো । আমর ইবনে আস (রা.) হুকুম দিলেন, কোন সাধারণ নাগরিক নারী পুরুষের ওপর হাত উঠাবে না। তবে একজন সেনাকেও যেন জীবিত ছাড়া না হয়। আসলে সিপাহসালার বন্দি হিসাবে কাউকে রাখতে চাচ্ছিলেন না। কারণ, এতে বেশ কিছু মুজাহিদকে এদের পেছনে আটকে থাকতে হয় । বেশ কিছু সময় ধরে অস্ত্রধারী রোমীয় সেনাদের একের পর এক খতম করা হলো। লড়াই শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা রোমীয় সেনাদেরকে খুঁজে খুঁজে বের করা হলো। আমার ইবনে আস (রা.) এর তাদের ওপর অনুগ্বহ হলো। সিপাহসালার হুকুম দিলেন ওদেরকে হত্যা না করে শুধু থ্রেপতার করতে । কিছু মুসলিম সেনা শহরের বাইরে নিয়োজিত ছিলো । যারা ব্যবিলন থেকে রোমীয় সৈন্য দল হামলা করতে এলে তাদেরকে প্রতিরোধ করতো । আমর ইবনে আস (রা.) শহরের প্রাচীরের উপর দীড়িয়ে দেখলেন, না, তারা অক্ষতই আছে । পেছন থেকে কোন রোমীয় দল হামলা করতে আসেনি ওখানে । ২২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।