একদিন সিপাহসালার আমর ইবনে আস (রা,) তার সালারদের বললেন, পুরো বাহিনী নিয়ে একযোগে শহরের ওপর হামলা চালাতে হবে। চারদিক সতর্ক চোখে না দেখে এধরনের পদক্ষেপ নেয়া যায় না। তীরন্দাযদেরকে এতটুকু দূরত্বে অবস্থান নিতে বলা হলো যেখান থেকে প্রাচীরের ওপরে থাকা রোমীয় সেনাদেরকে তীর দ্বারা ঘায়েল করা যায়। আর তারাও চোখের আড়ালে থাকতে পারে। এর আগে সিপাহসালার ব্যবিলনের পথে গুপ্তচর বাহিনীকে পাঠিয়ে দিলেন। সেদিক থেকে কোন রোমীয় দল আসতে দেখলে তারা সঙ্গে সঙ্গেই মুজাহিদ শিবিরে সংবাদ দিবে। এছাড়াও কয়েকটি ছোট ছোট গেরিলা দল পাঠিয়ে দিলেন আমর ইবনে আস (রা.)। ব্যবিলন থেকে ফৌজ আসার সময় গুপ্ত হামলার মুখে পড়বে রোমীয়রা। এই গেরিলা দলে হাদীদ, মাসউদ, ফাহাদ এবং নওমুসলিম ফারুকও রইলো । এরা সবাই গেরিলা ও নৈশ হামলার ব্যাপারে বিশেষ অভিজ্ঞ ছিলো। যা হোক, আমর ইবনে আস (রা.) কেল্লার উপর হামলার হুকুম দিলেন। এর সঙ্গে সঙ্গে ওদিকে শহরের দুতিনটি ফটক খুলে গেলো এবং রোমীয় ফৌজ পঙ্গপালের মতো বেরিয়ে আক্রমণে উদ্যত হলো। পুরো ফৌজ তো একবারে বের হওয়া সম্ভব ছিল না। প্রতিটি ফটক দিয়ে দুতিনটি করে ঘোড় সওয়ার তীব্র বেগে বেরিয়ে আসছিলো । আমর ইবনে আস (রা.) এদের উপরই ঝাঁপিয়ে পড়ার হুকুম দিলেন। এ হামলায় আমর ইবনে আস (রা.) সর্বাথে রইলেন। জ্রিতর্যা াহররর যাওয়ার মতো অবস্থা হলো। এ অবস্থা দেখে ভেতর থেকে যে' সব রোমীয় বাইরে আসতে উদ্যত হলো তারা ভেতব্রের দিকে ফিরে যেতে লাগলো । মুজাহিদরা তাদেরকে দরজা বন্ধ করার সুযোগ দিলো না। তাদের পেছনে পেছনে শহরে ঢুকে পড়লো । কিন্তু ওরা ততক্ষণে নিশ্চিত মৃত্যু-মুখে চলে গিয়েছিলো । কারণ, সংখ্যায় তারা রোমীয়দের তুলনায় বিশগুণ কম। তাছাড়া মুজাহিদরা সবাই এক সঙ্গেও শহরে ঢুকতে পারছিলো না। শেষ আঘাত (৩য় খণ্ড) ২১ ফ্ড/.9110001179.0010)
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.