মুজাহিদরা হতভন্ত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো । একজন মুজাহিদ এগিয়ে এসে বললো, “আসলে এই পুরোহিত তার সঙ্গীদের একজনের পড়ে থাকা তলোয়ার উঠিয়ে নেয়। মনে হচ্ছিলো, তিনি বুঝি মুজাহিদদের সঙ্গে লড়াইয়ে নামবেন। কিন্তু তিনি তলোয়ারের বাট দু হাতে ধরে তলোয়ারের ফলা নিজের বুকে ঠেকালেন এবং সর্বশক্তিতে চেপে নিজের বুকে গেঁথে নিলেন। এভাবেই তিনি আত্মহত্যা করেন।' যোবায়ের (রা.) দেখলেন বৃদ্ধ এখনো বেঁচে আছেন। তিনি দৌড়ে বুড়োর কাছে গিয়ে তার বুক ও পেটের মাঝখানে গেঁথে থাকা তলোয়ারটি এক ঝটকায় টেনে বের করলেন । কিন্তু পুরোহিতের বেঁচে উঠারও সম্ভাবনা নেই। কারণ, তলোয়ার পিঠ পর্যন্ত পৌছে গেছে। যখম এত গভীরে পৌছে গেলে যখমীর মৃত্যু নিশ্চিত হয়ে যায়। কিন্তু মারা যেতেও “আপনি এভাবে আত্মহত্যা কেন করতে গেলেন? “আমি কারো হাতে গ্রেফতার হতে চাই না।” বৃদ্ধ পুরোহিত বললেন, “আমার উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রিয় ধর্মকে তোমরা শেষ করে দিয়েছো । এখন আর আমার বেঁচে থেকে লাভ কী?..." “আমি জানি তোমরা মুসলমান। তোমাদের ধর্ম সম্পর্কেও আমি কিছুটা জানি । কিন্তু একথা বলো না যে, আমাদের এই ধর্ম বাতিল। নব্বই বছর আমি এই উপাসনলয়ে উপাসনা করেছি এবং অসংখ্য পূজারীকে উপাসনা করিয়েছি।' পরে অবশ্য এ মেয়ে আইলী বলেছে, ওকে এমন কিছু পানীয় পান করানো হতো যে, যার প্রভাবে সে সজাগ সচেতনও থাকতো । আবার তার এমনও মনে হতো না যে, সে বন্দি হয়ে আছে। রাতে যখন হঠাৎ ঘুম ভেঙ্গে যেতো তখন সে বন্দিত্বের কথা অনুভব করতে পারতো । কিন্তু ওকে এমন ভয় ভীতির মধ্যে রাখা হয় যে, সে পালানোর কথা চিন্তাও করতে পারতো না। তা ছাড়া সে এও জানতো না তাকে কোথায় রাখা হয়েছে এবং এখান থেকে পালানোর পথই বা কোনটা? ঘন্টা খানেকের আগেই পুরোহিত মারা গেলো । যোবায়ের (রা.) তাদের সবার লাশ ওখানে রেখে আইলী ও সেই বাছুরকে নিয়ে সেখান থেকে ফিরে এলেন। যে লোকটিকে খাটের নিচ থেকে পাওয়া গিয়েছিলো তাকেও হত্যা করে দেয়া হলো । দোতলায় এক জানবাষের সামনে এক তীরন্দা এসে পড়ে এবং তার ওপর আক্রমণ করে। সেই মুজাহিদ তাকেও হত্যা করে দেয়। এই মুজাহিদ যখমী ছিলো, কিন্তু সম্মুখ লড়াইয়ে তারই জয় হয়। শেষ আঘাত (৩য় খণ্ড) ২০৩ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।