ওরা চারজন সালার যোবায়ের রো.)-কে ঘিরে ফেললো। এসময় আচমকা জানবাযরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো এবং এদের ওপর ঝাঁপিয়ে পড়লো। জানবাযদের সঙ্গে বেঁচে থাকা গাইড ও সেই যুবকও এখানে এলো; যে অপহৃত মেয়ের প্রেমিক বলে দাবি করেছিলো । “থামো সবাই!" বৃদ্ধ পুরোহিত গলা ফাটিয়ে বললেন। তার কথায় কেউ কান দিলো না। তার লোক চারজন মুজাহিদদের আক্রমণে ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে । আর সালার যোবায়ের (রা.) এর তলোয়ারের ফলা বৃদ্ধ পুরোহিতের পাজর ছুঁয়ে ফেলেছে। “মেয়েটিকে হাওলা করে দাও।' যোবায়ের (রা.) বৃদ্ধকে বললেন। বৃদ্ধ পুরোহিত হতভভ্ত হয়ে নির্বাক মুর্তির মতো দীড়িয়ে রইলেন। তিনি যেন কারো কোন কথাই শুনতে পাননি । “এই যে আমি এখানে'। একটি মেয়ের চিৎকারের মতো কণ্ঠ শোনা গেলো। সবাই ঘাড় ঘুড়িয়ে তাকালো । পনের ষোল বছরের অতি রূপসী একটি মেয়ে একটি দরজা দিয়ে বের হচ্ছে। মুজাহিদদের কেউ তো ওকে চেনার কথা নয়। আইলীর সন্ধানে আসা তার প্রেমিক যুবকটি তাকে দেখেই পাগলের মতো তার দিকে ছুটে গেলো। এবং তাকে জড়িয়ে ধরলো । মেয়েটিও তার বাহুবন্দী হয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। হারিয়ে যাওয়া মেয়ে ওরা পেয়ে গেছে। সালার যোবায়ের (রো.) দুই তিনজন জানবাযকে নিয়ে সেই দরজায় গিয়ে ছুকলেন যে দরজা দিয়ে মেয়েটি বের হয়েছে। বলতে গেলে দরজার পাল্লা একেবারেই নেই। ঘুনে খেয়ে ফেলেছে। এটিও একটি কামরা । একটি খাট পাতা রয়েছে ভেতরে । খাটের কাছে একটি খামের সঙ্গে একটি গুরুর বাছুর বাধা রয়েছে। বাছুরটির বয়স সম্ভবত হপ্তাখানের বেশি হবে না। পশমগ্লো মশালের আলোয় বেশ চক চক করছে। দেখে বেশ মায়া লাগছে। এই বাছুরটির সঙ্গে এ মেয়ে আইলীকে “আবীস' নামক গো-বতস প্রতিমার নামে বলি দেয়া হতো। যোসেফ যা বলেছিলো সেটাই সত্য বলে প্রমাণিত হলো ।... এ কামরায় তাল্লাশি চালাতে গিয়ে খাটের নিচ থেকে লুকিয়ে থাকা এক পূজারীকে পাওয়া গেলো ।... নিজের সঙ্গীদের শোচনীয় অবস্থা দেখে এখানে এসে লুকিয়েছে। বন্দিকে নিয়ে সালার যোবায়ের (রা.) আগের বড় কামরায় ফিরে এলেন । যেখানে তরতাজা চারটি লাশ পড়ে আছে। এই লাশগুলো থেকে একটু দূরে বৃদ্ধ পুরোহিত উপুড় হয়ে পড়ে আছেন। “একে কে মেরেছে? সালার যোবায়ের (রা.) তার জানবাযদেরকে জিজ্ঞেস করলেন। “তোমাদেরকে কে হুকুম দিয়েছেন যে, ওকেও মেরে ফেলো?" ২০২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।