Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কামরার মাঝখানে এক বৃদ্ধ। লম্বা আল খেল্লা পড়া। মাথায় মিসরীয় টুপি এবং টুপির ওপর রুমাল। দীড়িয়ে নিষ্পলক যোবায়ের (রা.) এর দিকে তাকিয়ে আছে। বৃদ্ধের পেছনে চার পাঁচজন সম্ডা মার্কা লোক তলোয়ার নিয়ে দীড়িয়ে আছে। লোকটি বেশ বৃদ্ধ। কিন্তু কোন যুবকের মতো সটান দীড়িয়ে আছে। তার দেহের কোথাও মেদও নেই এবং তকও ঝুলে নেই কোথাও । সালার যোবায়ের (রা.) এখনো তার জানবাযদেরকে এদের সামনে আনেনি । কামরায় তিনি একাই ঢুকেছেন। “এখানে মরতে এসেছো? বৃদ্ধ রুষ্ষ্ন স্বরে বললেন, “আমরা তোমার এই মনের বাসনা অবশ্যই পূরণ করতে পারবো। কিন্তু এই বয়সে যদি এই পাপ থেকে আমাকে বেঁচে থাকতে সাহায্য করো তাহলে তোমার অনেক বড় পূণ্য হবে।' কারো রক্ত ঝরানোকে আমি অনেক বড় পাপ মনে করি ।" “কারো রক্তপাত করা আমিও বড় পাপ বলে মনে করি।' যোবায়ের রো.) গন্ভীর “আমি বুঝতে পারছি তুমি এই উপাসনালয়ের পাদ্রী বা পুরোহিত। আমি এই পয়গাম নিয়ে এসেছি যে, একমাত্র আল্লারই ইবাদত করা যায়। তোমাদের ইবাদত বাতুলতা ছাড়া আর কিছুই নয়। তোমরা এসব বন্ধ করে আমার সঙ্গে চলো। যথাযথ সম্মানের সঙ্গে তোমাদেরকে রাখা হবে ।” “আরে মুর্খ মানুষ'। পুরোহিত বললেন, “তুমি হেরাকলের চেয়ে বড় নও এবং শক্তিশালীও নও । তারপরও তুমি এ পর্যন্ত পৌছে গেছো । হেরাকলের লোকেরা এর গোপন পথের মুখেই এসে শেষ হয়ে যায়। তীরন্দাযদের তীর ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়'।... “তারপর সালতানাতের রোমের পরিনাম কি হয়েছে তা তো নিজ চোখেই দেখেছো । এরপর তো হেরাকলকেও আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি।... “আমি তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি এবং তুমি এ পর্যন্ত পৌছতে পেরেছো বলে তোমার সাহসের প্রশংসা করছি। যাও, ফিরে যাও। না হয় আমার লোকেরা তোমার দেহকে কয়েক টুকরো করে এই পোড়া এলাকায় গুম করে দেবে।' “তাহলে মেয়েটিকে আমার হাতে তুলে দাও। তারপর তোমাদেরকেও হাওলা করে দাও ।' যোবায়ের (রা.) অনটু-অবিচল গলায় বললেন। বৃদ্ধ পুরোহিত সম্ভবত ভেবেছেন, যোবায়ের (রা.) একাই এখানে এসেছেন। পুরোহিত কোন কথা বললেন না । তার কাছে দীড়ানো চার জনের দিকে তাকিয়ে মাথা হালকা ইশারা করলেন। চারজন এক ঝটকায় তলোয়ার কোষমুক্ত করে যোবায়ের (রা.) এর দিকে দ্রুত এগিয়ে আসলো । যোবায়ের (রা.)ও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। শেষ আঘাত (৩র খণ্ড) ২০১ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।