“আমরা এই দুনিয়া থেকে নয়'; কণ্ঠটি এবার আরো গন্ভীর হয়ে উঠলো । “আমরা ভিন্ন জগত থেকে কথা বলছি। এখনো সময় আছে। আর যদি দু তিন পা অগ্রসর হও, তাহলে আর জীবিত ফিরে যেতে পারবে না।' যোবায়ের (রা.) তার জানবাযদেরকে বললেন, সুড়ঙ্গেই যেন ওরা তার জন্য অপেক্ষা করে। তিনি সুড়ঙ্গের বাইরের মুখে এসে দীড়ালেন। “তোমরা জীবিত থাকতে চাইলে আমার সামনে এসে দীড়াও ।' যোবায়ের (রা.) উঁচু আওয়াজে গর্জে উঠলেন, “তোমাদেরকে জীবিতই রাখা হবে। আর আমাদের কোন বাদশাহী নেই। বাদশাহী একমাত্র আল্লাহর । যে বাদশাহীকে কোন মানুষ ধ্বংস করতে পারবে না।"... “তোমরা এর কিছুই করতে পারবে না। আমরা পাপিষ্ট ও পথহারাদেরকে আল্লাহর পথ দেখাতে এসেছি। একমান্র আল্লাহ তাআলারই ইবাদত করা হয়। যদি আমার সামনে তোমরা নিজেরা এসে আত্মসমর্পণ না করো তাহলে বেঁচে থাকতে পারবে না' । যোবায়ের (রো.) কিছুক্ষণ অপেক্ষা করলেন। কিন্তু কোন জবাব এলো না। তিনি আবার সুড়ঙ্গের ভেতর চলে এলেন। এক মুজাহিদের হাতে জলত্ত মশাল রয়েছে। সবাই মশালের আলোয় সুড়ঙ্গ পথে হাটা দিলো। একটু পরই সুড়ঙ্গ পথ শেষ হয়ে গেলো। সুড়ঙ্গের সামনের পথ বন্ধ। তবে ডানে ও বামে দুটি পথ বেরিয়ে গেছে। ডান দিকের পথটিও সুড়ঙ্গ পথ এবং এটি একটু লম্বাও। এর শেষ মাথা যেখানে এই সুড়ঙ্গ শেষ হয়েছে সেখানে ক্ষীণ আলোর আভাস দেখা যাচ্ছে। সালার যোবায়ের (রা.) ডান দিকের রাস্তার দিকে ঘ্বুরে গেলেন। “জানবায মুজাহিদরা! ঘাবড়ানোর কিছু নেই ।' যোবায়ের (রা.) সবার উদ্দেশে বললেন, 'ভেতরে কোন ফৌজের সঙ্গে তোমাদের লড়তে হবে না। আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে রয়েছেন। ইবাদত আর উপসনার একমাত্র যোগ্য সত্তা মহান আল্লাহ। আমরা এখানে এই সত্য পয়গামই পৌছাতে এসেছি'। সুড়ঙ্গ পথ পাড়ি দেয়ার সময় আর কোন ঘটনা ঘটলো না। সুড়ঙ্গ পথ শেষ হতেই ওরা এক বড় সড় কামরার সামনে গিয়ে পড়লো । কামরার এক কোণে ছোট একটি ফানুস জবলছে। সুবেশী কারুকাজ করা চার পাচটি খাট কামরার ভেতর রাখা । ২০০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।