Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

উম্মেদানীনেও রোমীয়রা বিলবীসের মতো আক্রমণাত্রক-কৌশল অবলম্বন করে। দু তিন দিন পর পর শহরের দু তিনটি দরজা খুলে যায় এবং কয়েক ইউনিট রোমীয় সেনা বের হয়ে মুসলমানদের ওপর হামলা করে। তবে জমে লড়াই করে কিছুক্ষণ পরই আবার শহরের ভেতর চলে যায় এবং সঙ্গে সঙ্গে শহরের দরজা বন্ধ হয়ে যায়। এল দা: আমর ইবনে আস (রা.)ও রক্ষণাত্রক কৌশল অবলম্বন করেন। তিনি তার সেনাদের বলে দেন, রোমীয়রা ভেতর থেকে এলে একেবারে মুখোমুখি লড়াইয়ে যাবে না। তাদের ওপর অনবরত তীর ছুড়তে থাকবে। তার উদ্দেশ্য পরিষ্কার ছিলো। সেটা হলো, এসব খুচরা হামলায় যেন কোন মুসলমান সৈন্য হতাহত না হয়। রোমীয়রা শহরের ভেতর থেকে বের হলেই মুজাহিদরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে তাদের ওপর মুষলধারে তীরবৃষ্টি বর্ষণ করতে থাকে। এতে দেখা যায় প্রতিবারই রোমীয় সওয়াররা তাদের দুই তিন জন আহত নিহত সৈন্য বাইরে রেখে ভেতরে ফিরে গেছে। এক দিন এক আরবী ঘোড়সওয়ার এসে আমর ইবনে আস (রা.)-কে সংবাদ দিলো, সেনাসাহায্যের একটা অংশ দুই এক দিনের মধ্যে পৌছে যাবে । পুরো সেনা শিবিরে এ সংবাদ ছড়িয়ে দিলেন আমর (রা.)। এতে সবার মধ্যে নতুন এক প্রাণের সঞ্চার হলো । সতেজতা ও উদ্দামতার দারুন এক আবাহ সবাইকে সিক্ত করলো। দুদিন পর রোমীয় সেনারা যখন শহরের প্রাচীরের ওপর দাঁড়িয়ে সেনা সাহায্যের প্রথম অংশটা ধীর কদমে এগিয়ে আসতে দেখলো, তাদের ওপর তখন হতাশার এক কালো ছায়া নেমে এলো। এরপর থেকে তারা শহরের বাইরে বের হয়ে হামলার পরিমাণ কমিয়ে দিল । রোমীয়রা এসব হামলা করতে এসে আগেই তো মুসলিম তীরন্দাযদের দ্বারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি অনেক ঘোড়াও মুজাহিদদের হাতে ছেড়ে আসতে হয়েছে। এভাবে অবরোধের এক মাস কেটে গেলো । শহরের ভেতর রসদ.ও পানির অবস্থা কি তাও জানা সম্ভব ছিলো না। ২০ শেষ আঘাত (৩য় খও) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।