Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

দুজনই আহত। দুজনের হাতে এখনো তলোয়ার ধরা । এর অর্থ হলো এরা লড়তে লড়তে একে অপরকে যখমী করেছে। এত ওপর থেকে পড়াতে দুজনই অজ্ঞান হয়ে গেছে। স্পষ্ট বুঝা যাচ্ছে এই অচেতন অবস্থাতেই দুজন এই দুনিয়া থেকে চলে যাবে। এ সময় গাইড কেমন চাপা স্বরে সালার যোবায়ের (রা.)-কে ডেকে উঠলো। যোবায়ের রো.) তখনই সেখানে পৌছে গেলেন। আগে সুড়কির স্তপে উঠে ওপারে গিয়ে নামলেন। তার ধারণা ছিলো এই স্ত্রপের ওপাশে এই দালানের দেয়াল ছারা অন্য কিছু নেই। কিন্তু সেখানে এক জায়গায় দেয়াল এমনভাবে ভাঙ্গা রয়েছে বা ভেঙ্গে ফেলা হয়েছে যেন কোন ডাকাত বা লুটেরা সিদ কেটেছে। এটা এখন একটা গুহা মুখের মতো দেখা যাচ্ছে। আস্ত একটা মানুষ সামান্য ঝুকে অনায়াসে ভেতরে যেতে পারবে । যোবায়ের রো.) ভেতরে পা দিতে যাবেন তো একটি আওয়াজে তার পা আটকে গেলো । “এখান থেকেই ফিরে যাও ।” সুড়ঙ্গের ভেতর থেকে একটি আওয়াজ গর্জে উঠলো, “আর এক পা অগ্রসর হলে তোমাদের বাদশাহী টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যবে। আর এই পরিনাম তোমাদের অনাগত প্রজন্মেরও হবে। এই ভারী ও গুঞ্জরন ওঠা আওয়াজে পুরো পোড়া এলাকা গম গম করতে লাগলো। তারপর ধীরে ধীরে এই আওযাজ ক্ষীণ হতে হতে এক সময় মিলিয়ে গেলো। সালার যোবায়ের রো.) এক দমও পিছু না হটে সামনে এগিয়ে গেলেন এবং জানবাষদেরকে বললেন, “তোমরা আমার পেছন পেছন এসো ।" 'হেরাকল এর পরিনামের কথা স্মরণ করো ।' আবার সেই আওয়াজটি গম গম করে উঠলো । 'রোমীয় সালতানাতের ধ্বংস থেকে শিক্ষা গ্রহণ করো । সুড়ঙ্গের মতো পথ দিয়ে যোবায়ের (রা.) তার জানবাযদেরকে নিয়ে এগিয়ে গেলেন। কয়েক কদম এগিয়ে যাওয়ার পর আবারো সেই কণ্ঠটি গর্জে উঠলো । শেষ আঘাত (৩য় খণ্ড) ১৯৯ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।