Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এরপর সে দ্বিতীয় গাইডকে তীরবিদ্ধ করতো । কিন্তু সালার যোবায়ের (রা.) আগেই জায়গা মতো তার জানবায মুজাহিদদেরকে মোতায়েন করে রাখেন। তিনি একদিন আগে এখানে যখন আসেন তখন ওপরে গিয়ে দেখে নেন তীরান্দায কোথায় পজিশন নিয়ে নিচে কাউকে লক্ষ্যস্থল বানাতে পারে। তাই তিনি এক জানবাযকে সে জায়গা থেকে একটু দূরে আড়াল থেকে মোক্ষম পজিশনে বসিয়ে দেন। যখনই শক্রুপক্ষ গাইডকে লক্ষ্য করে তীর ছুড়ে সঙ্গে সঙ্গে সেই জানাযাব তাকে লক্ষ্য করে তীর ছুড়ে মারে এবং সে লোক তীর খেয়ে নিচে গড়িয়ে পড়ে। ওপর থেকে চি রর রন লড়াই বাঁধিয়ে দিয়েছে। এ ধরনের শব্দ আসাটা খুব একটা অস্বাভাবিক নয়। তবে এ আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না যে, অশরীরি জিন বা রহস্যজনক কোন কিছুর কাণ্ড হতে পারে এসব। যদি ব্যাপার তাই হয়ে থাকে তাহলে ওপরে যে কয়জন জানবাষ মুজাহিদ আছে তাদের বেঁচে থাকর সম্ভাবনা নেই বললেই চলে। যোবায়ের (রা.) সঙ্গে সঙ্গে হুকুম করলেন, “ওপরে আমাদের মুজাহিদদের সাহায্যে কয়েকজন চলে যাও । তবে খুব সাবধানে ।" কিন্তু সেখানে সিড়িসহ অন্যান্য জায়গায়গুলো এত নড়বড়ে যে, দ্রুত সিড়ি বেয়ে উঠা বা হাটা চলা করা সম্ভব নয়। কারণ ভেঙ্গে পড়া ঝুর ঝুরে ছাদ থেকে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। “হে আল্লাহ! ওপরের মুজাহিদদেরকে আপনার কাছে হাওলা করে দিলাম'। যোবায়ের (রা.) বললেন। যোবায়ের (রা.) বেঁচে থাকা গাইডকে বললেন, এখন সম্ভবত ওপরের বিপদ কিছুটা কমেছে । আমাকে সেখানে নিয়ে যাও, যেখান দিয়ে গুপ্ত উপাসনালয়ে যাওয়া যায়।" গাইড আরেকবার ইট সুড়কির স্তপের ওপরে গিয়ে চড়লো এবং ওপাশ দিয়ে নেমে পড়লো । তখন ভাঙ্গা ছাদ থেকে দুজন লোক নিচে এসে পড়লো । এগিয়ে দেখা গেলো, দুজনের একজন জানবায মুজাহিদ, আরেকজুন সারাবিউমের পূজারী । ১৯৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।