Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ 241
📝 Text 📖 PDF

এর সঙ্গেই ওপর থেকে কারো গড়িয়ে পড়ার ধূপ শব্দ হলো । কি-বা কে পড়েছে তা দেখার জন্য চাদের এতটুকু আলো যথেষ্ঠ নয়। “তাড়াতাড়ি মশাল জ্বালাও” ৷ সালার যোবায়ের (রা.) মশালধারী একজনকে নির্দেশ দিলেন। মশালধারী মুজাহিদ তখনই মশাল জ্বালালো। মশালের আলোয় দেখা গেলো, দুই গাইডের একজন পড়ে আছে। তার ঘাড়ের একদিকে তীর বিদ্ধ হয়ে অপর দিক দিয়ে সামান্য একটু ফলা বেরিয়ে পড়েছে। গাইড কাটা মুরগির মতো ছট ফট করছে। সালার যোবায়ের (রো.) দেখলেন, তীরের সামনের দিকের ফলা বেরিয়ে এসেছে। তিনি তাই অপর দিকের তীর মাঝখান দিয়ে ভেঙ্গে ফেললেন এবং ফলা ধরে এক ঝটকায় বিদ্ধ তীর টেনে বের করে ফেললেন। কিন্তু এই আহত গাইডের বেঁচে থাকার আশা করা বোকামী ছাড়া কিছুই নয়। রক্তের ফোয়ারা ছুঠছে তার ক্ষত থেকে। নিঃসন্দেহে শাহরগ কেটে গেছে। এক জনাবায মুজাহিদ সালারের নির্দেশ ছাড়াই আরেকটি মশাল জ্বালিয়ে সেদিকে দৌড়ে গেলো যেদিক থেকে কারো গড়িয়ে পড়ার শব্দ এসেছে। সেদিকে গিয়ে দেখা গেলো, এক লোক তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। এ লোক এদের জন্য অপরিচিত। লোকটি পিঠে তীর খেয়েছে। তীরের ফলা এত গভীরে বিদ্ধ হয়েছে যা দেখে অনুমান করা যাচ্ছে এর খুব কাছ থেকে তীর ছোড়া হয়েছে। লোকটি ব্যথায় ছটফট করছে। কিন্ত এ লোক এখন ক্ষণিকের মেহমান মাত্র। তারপরই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যোবায়ের ইবনে আওয়াম (রা.) তার তলোয়ার লোকটির বুকে ঠেকিয়ে বললেন, “জানে বাঁচতে চাইলে বলো তুমি কে? আর এখানে কী হচ্ছে? কতজন লোক আছে ভেতরে? “কিছু বলবো না। তীরবিদ্ধ আহত লোকটি বললো, “তলোয়ার আমার বুকে বিদ্ধ করে দাও, তুবও একটি শব্দও মুখ থেকে বের হবে না। আমি তো এমনিই মারা যাচ্ছি। আমাকে বাচার লোভ দেখিয়ে লাভ নেই । আমাদের দেব দেবীরদেরকে অসস্তষ্ করে এখন মরতে চাই না।' | সালার যোবায়ের (রা.) বুঝে গেলেন এলোকের কাছ থেকে আসলেই কিছু জানা যাবে না। এটা স্পষ্ট হয়ে গেলো যে, গাইড সে প্রান্ত দিয়ে ওদেরকে নিয়ে এসেছে যেখান থেকে উপসনালয়ের দিকে গোপন পথটি গিয়েছে। এ লোক কোন ছাদের ওপর বসে ওদের দিকে চোখ রেখেছে । তারপর সুযোগ বুঝে এক গাইডকে তীরের লক্ষ্যস্থল বানিয়েছে। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৯৭ ফ্ড/.911000119.0010)

— Page 197 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.