Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

দু তিনটা প্রশস্ত কামরা ও হল ঘর দিয়ে অতিক্রম করার পর দেখা গেলো ভাঙা একটা ছাদ গলে চাদের আলো আসছে। চাদের আলোয় ভেতরটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে । একদিকে অক্ষত সিড়ি। ছাদের দিকে উঠে গেছে। সালার যোবায়ের (রা.) আগের দিন এসে এই সিড়ি দিয়ে ওপরটা দেখে গেছেন। তিনি সিড়িটা চিনতে পারলেন । এর কথা সবাইকে আগেই বলে রেখেছিলেন। তাই এক মুজাহিদকে সিড়ি বেয়ে ওপরে উঠতে বললেন। ওপরে গিয়ে সে কোথায় যাবে কি করবে এসব তিনি তাকে আগেই বলে রেখেছিলেন এই জানবায মুজাহিদ তীরন্দায। এভাবে আরো দুই সিড়ি দিয়ে দুই জানবাজকে তিনি ওপরে পাঠিয়ে দিলেন। তাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন কোন কোন ছাদ এমনভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছে যে, সামান্য চাপ পড়লেই ঝুর ঝুর করে ভেঙ্গে পড়বে । আবার কোথাও ছাদ নিচের দিকে ঝুঁকে রয়েছে। মুহূর্তের অসতর্কতায় নিচে পড়ে যাওয়ার নির্ঘাত সম্ভাবনা রয়েছে। চার দিক থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে । কখনো তো চিৎকারের মতো শব্দ আসছে; যেন কোন প্রেতাত্মা চিৎকার করে উঠেছে। সামান্য পা উঠানোর শব্দও মনে হচ্ছে কোন পারপিষ্টের আত্মার ফিসফিসানি। যে কোন সময় কোন প্রেতাত্মা ভয়ঙ্কর রূপ ধরে সামনে এসে দীড়াতে পারে- এমন লোমহর্ষক চিন্তাও কারো কারো গায়ে কাটা দিয়ে যাচ্ছে। কিন্তু ওখানে ইট সুড়কির স্তপ ছাড়া অন্য কিছু কারো নজরে পড়ছিলো না ।... টা 11 70. অবশেষে এই জানবাধের দলটি সেই হলের মতো কামরায় গিয়ে পৌছলো যার একদিকের দেয়ালের সঙ্গে ষ্টেজের মতো বেদী রয়েছে। এই হলের মাঝখানে এবং এর সামনেও ইট সুড়কির স্তপ পড়ে আছে। গাইড দুজন একটু এগিয়ে গিয়ে ইট সুড়কির স্তপের ওপর উঠে পড়লো । তখনই দুজনের যে কোন একজন চিৎকার করে উঠলো । অন্যজন দৌড়ে স্তপের নিচে চলে এলো । কোন দিক থেকে চাদের আবছা আবছা আলো আসছে। ১৯৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।