পা জনজাব্না হা ররর আগে যে পথ দিয়ে ভেতরে ঢুকে ছিলেন গাইড তাদেরকে সে পথ দিয়ে নিয়ে যাচ্ছে না। ভিন্ন পথ দিয়ে নিয়ে যাচ্ছে। সালার বড় চাপা শব্দে সবাইকে বললেন, “যার যার ধুনুকে তীর ভরে নাও এবং তলোয়ারগুলোও কোষমুক্ত রাখো ।" চাদের স্বচ্ছ আলো তো ভাঙ্গী পাচিল, ছাদ, প্রাচীর ও কার্নিশের ফাক ফোকর দিয়ে ভিতরে আসছিলো; কিন্ত্ব কোন গলিপথ তার পরও ভীষণ অন্ধকার দেখা যাচ্ছে। ভেতরে ছমছম নীরবতা এমন ভয়াবহ নিঃশ্বব্দের মধ্যে হঠাৎ নীরবতা ভেঙ্গে পেঁচা ডেকে উঠলো। একবার নয় তিনবার ডেকে উঠলো পেঁচা। এ ধরনের পোড়া এলাকায় পেঁচাই এভাবে ডেকে উঠতে পারে। “এটা পেঁচার ডাক'; যোবায়ের (রা.) বললেন, “তবে এটা কোন মানুষের মুখ থেকে বের হওয়া আওয়াজও হতে পারে। হতে পারে এই রহস্যময় উপাসনালয়ের প্রহরীরা পেচার ডাক ডেকে তাদের সঙ্গী-সাথীদেরকে সতর্ক করছে ।' গলি-ঘুপরির কয়েকটা মোড় ঘুরে খোচা একটা রাস্তা এসে গেলো। হঠাৎ এবং আচমকা তীব্র বাতাসের ঝাপটা এসে লাগলো । এর সঙ্গে লঘু চিৎকার ধ্বনি শোনা গেলো । গাইড সঙ্গে সঙ্গে বসে গেলো “তোমরা সবাই বসে যাও।” গাইড সবাইকে দ্রুত বসে যেতে বললো । মনে হলো বাতাসের তীব্র ঝাপটা সবার মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আসলে মাথার ওপর দিয়ে ঝড়ের মতো বড় বড় পেঁচার ঝাক উড়ে যাচ্ছে। যেগুলো ছাদের ভাঙা ফাক ফোকর, তাক, কার্নিশ ইত্যাদিতে ঝুলছিলো। এদের দুনিয়ায় কারো হস্তক্ষেপ ঘটলে ওরা এভাবে ঝাকে ঝাকে হাজার হাজার জট বেধে উড়ে যায়। এবং সবগুলোর রুখ এক দিকেই থাকে৷ প্রাণবাহিত এই আচমকা ঝড় বাইরে বেরিয়ে গেলে জানবাযরা সবাই উঠে দীড়ালো। এই পোড়া এলাকা বা ধ্বংস্তপে এখন আর খোলা চত্তর বা বাড়ির আঙ্গিনার খুব একটা অস্তিত্ব নেই। শুধু খণ্ডিত অখগ্ডিত ছাদ আর ছাদ। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৯৫ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।