Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

রাতে মুজাহিদরা সারাবিউমের ধ্বংসন্ত্রপে যাচ্ছে। তারপরই সে পাগলের মতো ঘোড়া ছুটিয়ে মুজাহিদদের পিছু পিছু এখানে চলে আসে । কিবতী যুবক যোবায়ের (রা.) কে জানায়, আইলী ও তার মধ্যকার সম্পর্কের কথা ভালো করেই জানতেন তার দাদা । দাদা তাকে ছাড়া অন্য কারো সঙ্গে আইলীকে মিশতে দিতেন না। আর আইলীও এমন নিস্পাপ চরিত্রের ছিলো যে, কারো দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতো না। সিডি নিভি মত নটি র কথাবার্তা বলা শুরু করে । যোবায়ের (রা.) তাকে বড় নরম গলায় বুঝালেন, তারা যে কাজে যাচ্ছে সে কাজে তার যাওয়া উচিত হবে না । কারণ, আবেগ উত্তেজনায় কখন এমন কাজ করে বসবে, যে কারণে তাদের এ অভিযান সফল হতে হতেও ব্যর্থ হয়ে যেতে পারে। তখন পুরো দলই মৃত্যুর মুখে পড়বে । কিন্তু ছেলেটি ভারি জেদি। কাতর কণ্ঠে বলতে লাগলো, “আমি আপনাদের সঙ্গে না গেলে আইলীর সাথে বিশ্বাসঘতকতা হবে । তখন এই শোকে আমি আর বাচতে পারবো না।' অগত্যা ওকে সঙ্গে করে নিতে হলো। তবে যোবায়ের (রা.) কিছু দিক নির্দেশনা দিলেন এবং বললেন, সে যেন যোবায়ের (রো.) এর সঙ্গ ছাড়া পৃথক না হয়। এ দলটি মূলত জানবাজ একটি দল । চার মুজাহিদের কাছে তলোয়ার ছাড়াও তীর ধনুক রইলো। অন্য সবার কাছে রয়েছে শুধু তলোয়ার । আর দুজনের কাছে তলোয়ার ছাড়াও রয়েছে বর্শা । এদের কাছে চার পাঁচটি মশালও রয়েছে। তবে এগুলো সালারের নির্দেশ পেলেই কেবল জ্বালানো হবে। দলটি আবার চলতে শুরু করলো। এঁ যুবকের সঙ্গে ঘোড়া ছিলো। একটু আগে যেখানে প্রান্তরভাগ শুরু হয়েছে সেখানে গাছপালা রয়েছে। একটা গাছের সঙ্গে ঘোড়াটি বেঁধে দেয়া হলো। দলটি যখন পোড়া এলাকায় ঢুকতে যাবে সালার যোবায়ের (রা.) তখন দীড়িয়ে পড়লেন । “শেষ কথা শুনে নাও'; যোবায়ের (রা.) বললেন, “এটা মাথায় রেখো আমরা যেখানে এখন প্রবেশ করছি এর অনেকগুলো চোখ রয়েছে এবং যে কোন একটি বা একাধিক চোখ আমাদেরকে দেখছে; “কিন্তু ওদেরকে আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা কথা মনে রেখো, আমাদের মধ্যে এমন কয়েকজনও থাকতে পারে যারা হয়তো জীবিত আর ফিরে আসবে না। আল্লাহর নাম নাও এবং দৃঢ়পদে সামনে অগ্রসর হও ।' ১৯৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।