Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাচীর, হেলে পড়া ছাদ, কারুকার্য খচিত দরজা জানালার কাষ্ঠ কপাট তারই নিরব স্মৃতি বহন করে আছে। হঠাৎ এগুলোর দিকে চোখ পড়লে ভয়ে শিরদীড়া খাড়া হয়ে যায়। অধিকাংশ দেয়াল বা প্রাচীরের পলেস্তারা সেই কবে খসে পড়েছে । আবার কোথাও কোথাও দু একটা প্রাচীর এখনো তার গাত্রের পলেস্তারা ধরে রেখে মজবুত অবকাঠমোর সাক্ষ্য দিয়ে যাচ্ছে। একদিকে বিশাল বড় এক হল রুম দেখা গেলো। এর অর্ধেক ছাদ ধ্বসে গেছে। ধ্বসে পড়া ইট সুরকির গুড়ো এক দিকে স্তপিকৃত হয়ে আছে। হলের এক দিকে উচু স্টেজ বা মঞ্চের মতো রয়েছে। পুরো মঞ্চ ও মঞ্চের দেয়াল জুড়ে নানান কারুকার্য ও মনুষ্য প্রতিমার চিত্র অদ্কিত আছে। স্পষ্ট বুঝা যাচ্ছে, এটা এক সময় কোন উপসনালয় ছিলো। এর বেশ কয়েকটি কপাটবদ্ধ দরজা রয়েছে। একটি দরজা খুলে দেখা গেলো, ওপাশে ছোট একটি কামরা রয়েছে। কামরার জুড়ে একটি বেদি রয়েছে। বেদির চার দিকে অনেকগুলো হাড় গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো যে মানব দেহের হাড় গোড় এতে কোন সন্দেহ নেই। কে জানে এখানে কত অসংখ্য নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে? কয়েক জায়গায় খগ্তিত সিড়ি দেখা গেলো । সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) খুব সাবধানে ওপরে গেলেন। পা খুব সন্তর্পণে ফেলতে হচ্ছে। কারণ, জায়গায় জায়গায় ছাদ ভেঙ্গে আছে, না হয় নিচের দিকে ঝুঁকে আছে। কোন কোন ছাদ অবশ্য অক্ষত পাওয়া গেলো। তবু যে কোন সময় ধ্বসে পড়ার আশঙ্কায় এসব জায়গায়ও সাবধানে ফেলতে হলো। সালার যোবায়ের (রা.) আসলে চাচ্ছেন, আগে যে সব লোক মারা গেছে তাদের ওপর তীর কোথেকে ছোড়া হয়েছে এটা অনুমান করতে । এটা নিশ্চিত যে, তীরান্দায কোন মোক্ষম আড়াল নিয়েই তীরগুলো ছুড়েছিলো। যোবায়ের ইবনে আওয়াম (রা.) এর নজর কয়েকটি সন্তাব্য জায়গায় পড়লো। যেমনই হোক তীরন্দাকে পাকড়াও করতে হলে তার দু একজন লোককে হারাতেই হবে। দু একদিন আগে সালার যোবায়ের (রা.) এই পোড়া এলাকার এমন স্থানেও ঘুরে গেছেন যেখানে সাধারণ পর্যটকরা মোটেও যাওয়ার সাহস করবে না। তবে তিনি এমনভাবে ওসব স্থানে গিয়েছেন যেন ভুলে ওখানে চলে গেছেন। কারণ, তিনি জানতেন কেউ না কেউ তাকে দূর থেকে অনুসরণ করছে কিংবা কোন দৃষ্টি তাকে গিলে খাচ্ছে। ১৯২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।