Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

জিতু যার রা এলাকায় চলে গেলেন। পুলিশের বড় কর্তা যোসেফ এই দলের সঙ্গে যায়নি। সে দুই গাইড দিয়ে ছিলো। যে সারাবিউম এলাকা সম্পর্কে বেশ অভিজ্ঞ। সারাবিউমের ধ্বংসস্তূপ ও পোড়া এলাকা তো অসংখ্য মানুষই দেখেছে। মুজাহিদরাও এ এলাকায় তাদের বিজয় কেতন উড়িয়েছে। কিন্তু এর গোপন আত্তানা সম্পর্কে হাতে গোনা কয়েকজনই জানতো । “যেখানে পুজা ইত্যাদি করা হয় এবং উপাসনালয় রয়েছে সে জায়গা সম্পর্কে তোমরা কতটা জানো? “আমরা কখনো এর ভেতরে যাইনি । আমাদের জানা মতে কেউ গিয়েছে বলেও আমরা জানি না। তবে সে জায়গাটা কোন দিক থেকে শুরু হয়েছে আমরা এতটুকু বলতে পারবো ।' সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) শুধু দুঃসাহসিক ও নিতীক সেনাই ছিলেন না, মুসলিম সেনাদলে বিচক্ষণতা ও সুক্ষ্দর্শিতায় তার জুড়ি খুব একটা ছিলো না। তিনি যোসেফকে একান্তে বসিয়ে তাকে জিজ্ঞেস করে নেন, এখানে হামলা করতে এসে আগে যারা নিহত হয়েছে তারা কীভাবে আক্রান্ত হয়েছিলো? এ ছাড়াও যোবায়ের (রা.) আরো টুকিটাকি বিষয়ে তার কাছে থেকে জেনে নেন। তারপর সেখানে অভিযানে বের হওয়ার দু একদিন আগে সারাবিউম ঘুরে আসেন। তিনি সেখানে গিয়ে এমন নির্বিকারভাবে ঘুরে বেড়ালেন যেন ভিনদেশী কেউ এমনিই এখানে ঘুরতে এসেছে। তিনি ধ্বংসম্রপের ওপরের অংশে গিয়েও ভেতরে যতটা পারা যায় খুটিয়ে খুটিয়ে দেখে নেন। এই পোড়া এলাকা শুধু দু চারটা কামরা আর কয়েকটা প্রাচীরেই সীমাবদ্ধ নয়। এতো অসংখ্য ভাঙ্গা ঘর-বাড়ি দালান কোটা ও দেউরীর এক রহস্যময় জগত । ভেতরটা অনেকটা তাই গোলক ধাধার রূপ পেয়েছে ওখানে । যে কেউ ওখানে গিয়ে হারিয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। কোন এক সময় এখানে সুবিশাল অস্টালিকা, বিশাল বিশাল দালান কোঠা, সুদৃশ্য, বাগ-বগিচা নিয়ে মনোরম এক শহর গড়ে উঠেছিলো ভগ্নপ্রায় অদ্টালিকার অসংখ্য শেষ আঘাত (৩য় খণ্ড) ১৯১ ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।