Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আমার মতে মেয়েটিকে এ রহস্যজনক ইবাদতখানায় পাওয়া যাবে'। যোসেক বললো, “আমার মনে আছে তিন বছর আগে এমন একটি মেয়ে রওজানীপ থেকে নিখোজ হয়ে যায়। এটা অবশ্য ভিন্ন কথা যে, সে মেয়ের বাবা ও অভিভাবকদের ফরিয়াদ সেদিন কেউ শুনেনি। কিন্তু এখন কি সেই ভয়ঙ্কর পোড়া এলাকায় অভিযান চালানোর ঝুঁকি নেবেন? “তুমি সম্ভবত: বুঝতে পারছো না যোসেফ! আমাকে যদি নিজের প্রাণের ঝুঁকি নিতে হয় তাহলে আমি তাই নেবো। আমি এই মেয়ের বাবা নয়। আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এছাড়াও আমীরুল মুমিনিনের কাছেও আমাকে জবাবদিহি করতে হবে।'... “আর মেয়েটির দাদা যখন মেয়েটির নিখোজ হওয়ার ফরিয়াদ নিয়ে আমার কাছে এসেছে তখন থেকে তো এঁ মেয়েকে আমি আমার মেয়ের স্থান দেয়াটা অন্যতম দায়িত্ব বলে মনে করছি। আমি এতো দীর্ঘ কথা আর কখনো শুনিনি। আজ শুধু এ আশায় শুনেছি যে, এর মধ্যে হয়তো আমার দায়িত্ব পালনে কোন তথ্য বেরিষে আসবে । যা আমার কতর্ব্য নির্ধারণে আমাকে সাহায্য করবে ।" আমর ইবনে আস (রা.) তখনই তার সবচেয়ে নিীকি দুঃসাহসী এবং যেকোন পরস্থিতিতে ঝুকি নিতে পারে এমন সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) কে ডাকালেন। তিনি তাকে মেয়েটির নিখোজ হওয়ার ঘটনা সংক্ষেপে শুনিয়ে বললেন, “আপনি যোসেফকে সঙ্গে রাখুন এবং সেই পোড়া এলাকা সম্পর্কে জানে এমন দু একজনকেও দলে নিয়ে নিন। তারপর যতজন মুজাহিদ দরকার আপনার পছন্দ মতো বাছাই করে নিয়ে নিন। তারপর সেখানে ঝটিকা হামলা চালান। আর যদি মেয়েটিকে ওখানে পাওয়া না যায় তাহলে সেই আভড্ডাখানা ধ্বংস করে দেবেন। আর যাকেই পাওয়া যাবে তাকে পাকড়াও করে নিয়ে আসবেন' । ১৯০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।