Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

রাজি রাকা রা করলো তারা । মুসলমানদের দুজন গুপ্তচর আগে থেকেই সে শহরে ছিলো। তারা অবরোধের আগেই শহর থেকে বেরিয়ে এলো। কারণ, অবরোধের সময় শহরের ফটক বন্ধ থাকাতে তারা বের হতে পারতো না। তারা সিপাহসালারকে জানালো, শহরে রসদ ও পানির স্বল্পতা রয়েছে। আর এগুলো বাইরে থেকে ভেতরে আসে। আমর ইবনে আস (রা.)- এর জন্য এটা দারুন মূল্যবান তথ্য । তিনি রসদ আসার পথ বন্ধ করে দিলেন এবং পানির প্রবাহও মন্থর করে দিলেন। উম্মেদানীন অবরোধ করার পর যে কোন সময় ব্যবিলন থেকে রোমীয় সৈন্য বের হয়ে অবরোধকারীদের ওপর হামলা করতে পারে এটা তো আমর ইবনে আস (রা.)- আগেই ভেবে রেখেছিলেন। অথচ তার স্বপ্পসংখ্যক সৈন্য সফল কোন অবরোধের জন্যও যথেষ্ট ছিলো না। তারপরও এই স্বল্পসংখ্যক সৈন্য দিয়েই তাকে এমন প্রতিরোধ ব্যবস্থা নিতে হলো যেনো হামলা করলে এরা মোকাবেলা করতে পারে। এভাবে আমর ইবনে আস (রা.) কে দুই দিকেই দৃষ্টি রাখতে হচ্ছিলো । নির্ভরযোগ্য সব এতিহাসিকই লিখেছেন, উম্মেদানীন অবরোধের সময় সারাটা সময় জুড়ে এ আশংকা ছিলো যে, মুকাওকিস ব্যবিলন থেকে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে মুসলমানদের ওপর হামলা করবেন। কিন্তু তিনি এটা করেননি। অমুসলিম এতিহাসিক আলফ্রেড বাটলার লিখেছেন, এভাবে মুকাওকিসের আক্রমণাত্মক না হওয়ার কারণ ছিলো এই যে, তার সামনে সবসময় জ্বলজ্বল করছিলো আতরাবুনের পরিণতি । বিলবীসের অবরোধের সময় আতরাবুনের মতো এমন বিখ্যাত জেনারেল হামলা করেও মারা পড়েছিলো । তাছাড়া নিজেদের সৈন্যদের মানসিক অবস্থার কথা অজানা ছিলো না মুকাওকিসের। রোমীয় সেনারা তো এটা ভেবে হতভম্ব হয়ে যেতো যে, এমন হাতে গোনা সৈন্য নিয়ে কি করে মুসলমানরা উম্মেদানীনের মতো এমন শক্তিশালী শহর অবরোধ করতে এলো? শেষ আঘাত (৩য় খণ্ড) ১৯ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।