“গুটি কয়েক শেয়াল বাঘের মোকাবেলায় নেমে পড়েছে ।' হেরাকলকে শাম থেকে এমনভাবে হটিয়ে দিয়েছে যে, তার অধিকাংশ ফৌজই রক্ত গঙ্গায় ভেসে গেছে" ।.... “আর বাকিরা ছিন্ন ভিন্ন হয়ে পালিয়ে গেছে । আপনি সম্ভবত জানেন না, আমাদের এক জেনারেল শাম গিয়েছিলেন; কিন্তু তিনি তখন সেখানে পৌছেন যখন আমাদের ফৌজ পিছু হটতে শুরু করেছে।”... “সেই জেনারেল শাহে হেরাকলকে জানাল, কন্ত্ত্তীন সারাবিউমের উপাসনালয়ে হামলা চালিয়ে সেটা উৎধাত করতে চেয়েছিলো । এ কারণে আমাদের এ অবস্থা ।” “শাহে হেরাকল কন্তস্তীনকে ডেকে খুব ভ€সনা করে বলেন, “সেই উপাসনালয়ে কেন তুমি হাত উঠাতে গেলে? এর পরিনামে তো নামধামহীন হাতে গোনা একদল শিয়াল কুকুর আমাদের পা উপড়ে দিয়েছে। পুরো শাম আজ ওরা দখল করে নিয়েছে। এই পরাজয় তো সেই উপসনালয়ের ওপর হামলার শাস্তি। * ! আমার ইবনে আস (ো.) বললেন, মানুষ দৈহিকভাবে যতই শক্তিশালী হোক তার মনে যদি শুধু একটি কাল্পনিক অবাস্তব কিছু বানিয়ে নেয় তাহলে তার এই দৈহিক শক্তি কোনই কাজে আসে না। আমরা যে আল্লাহর পয়গাম নিয়ে এসেছি যে, “সারা দুনিয়ায় একমাত্র তারই রাজত্ব চলবে। এটাই আসল শক্তি। এর মধ্যে কোন সন্দেহ-সংশয় নেই। নেই কোন কল্পিত ধারণা বা বিশ্বাস" । “তুমি নিশ্চয় দেখেছো আমার সঙ্গে যে পরিমাণ সৈন্য আছে তা কতই না নগন্য। অথচ ওদের সাফল্য দেখে নাও ।...এটা আমার শক্তি নয়। না কোন সেনাদলের শক্তি এটা ।...এটা একমাত্র আল্লাহর শক্তি। আমাদের ওপর কোন অসম্ভব ধারণাও আশ্রয় নিতে পারে না।" শুধু আমি নই সিপাহসালার!' যোসেফ বললো, “আমার সঙ্গীরা এবং আমার উপরস্থ কিবতী অফিসাররা ইসলাম গ্রহণ করুক.আর না করুন তারা একথা এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে, আরবের এই মুসলমানদের কাছে নিশ্চয় আত্মিক শক্তি আছে। না হয় রোমক ও পারসিকদেরকে কেউ এভাবে পরাজিত করতে পারতো না" ।... ১৮৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।