রর এরি “কিন্ত যোসেফ! আমর ইবনে আস (ো.) যোসেফকে বীধা দিয়ে বললেন, “এতে কোন সন্দেহ নেই যে, রোম পারসিকদের সমপাল্লার যুদ্ধশক্তি ছিলো; কিন্তু রোমক ও পারসিকদের ওপরও যে আরেক বিশ্ব শক্তি আছে সেটা তারা তাদের কল্পলোকেও স্থান দেয়নি। সে এমন শক্তি যে, যাকে ইচ্ছা তাকে শক্তিশালী এবং যাকে খুশি তাকে নরকের কীটেরও অধম বানাতে পারেন। সেই মহাসত্য তারা বেমালুম ভুলে যায়।'... “আচ্ছা, আমরা মুসলমানরা কি নিছক যুদ্ধাশক্তি হিসাবে আলোচনায় আসার মতো কোন অবস্থানে আছি?" “আমি তো এটাই বলতে চাচ্ছিলাম মুহতারাম সিপাহসালার! সারাবিউমের উপাসনালয়ের কথাটা আগে শেষ করে নিই ।...শাহে হেরাকল তখন শামে। তার ছেলে কন্তস্তীন তখন মিসরে । মিসর রাজ ও প্রধান জেনারেলের মতোই তার দাপট ছিলো ।... তখন কক্তত্তীন টগবগে যুবক। জেনারেল হওয়ার মতো সব যোগ্যতাই তার ছিলো। তার কানে যখন সারাবিউমের রহস্যজনক পূজা অর্চনা ও তিন বছর পর পর যুবতী মেয়ে বলিদানের কথা পৌছলো; সঙ্গে সঙ্গে তিনি হুকুম জারি করলেন, কুসংস্কারে ভরা এ ইবাদতখানা সমূলে ধ্বংস করে দাও। গরুর বাছুরের প্রতিমা ভেঙ্গে টুকরো টুকরো করে দাও। আর যারা এ উপাসনালয়ের হর্তা কর্তা তাদেরকে খতম করে দাও ।"... সৈন্যরা সারাবিউমের ওপর হামলা চালালো এবং শুধু ব্যর্থ হয়েই ফিরলো না; বরং চার পাঁচজন সৈন্য রহস্যজনকভাবে মারা পড়লো। আর বাকীরা এমন আতঙ্কিত অবস্থায় ফিরে এলো যে, ওরা কয়েক দিন মুখ ফুটে কথাই বলতে পারলো না।'... “ওরা যখন কথা বলার মতো অবস্থায় পৌছলো তখন সবাই একটা কথাই বললো, কোথেকে এক আওয়াজ ভেসে এসেছিলো, যে কেউ এই ইবাদতখানা ধ্বংস করতে চাইবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে । বাচতে চাইলে যেখানে আছো সেখান থেকেই ফিরে যাও ।"... “কিন্তু আমাদের কেউ কখনো এটা ভাবেনি যে, আরবের মুরু-বিয়ান থেকে 'এমন জাতির উ্থান ঘটবে দেখতে দেখতে যারা সর্বত্র তাদের বিজয় কেতন উড়াবে' । আমার মনে আছে, মুসলমানদের মাত্র সাত আট হাজার সৈন্য যখন শামে হামলা শেষ আঘাত (৩য় খণ্ড) ১৮৭ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।