রাজত্বের অন্তর্ভুক্ত করে নিতে। খ্রিষ্টবাদ তার দৃষ্টিতে মূলতঃ দ্বিতীয় পর্যায়ের, বরং তাৎপর্যহীন একটা বিষয় ছিলো। শাহে হেরাকল সারাবিউমের উপসনালয়ও বন্ধ করে দিয়েছিলেন। তার নিশ্চিত বিশ্বাস ছিলো, এ সম্প্রদায়ের অস্তিত্বই মুছে গেছে। কিন্তু কিছু দিন পর টের পাওয়া গেলো, সারাবিউমের ধ্বংস্ত্রপের ভেতর দিয়ে লুকিয়ে থাকা একটা পথ গিয়েছে । যে পথ দিয়ে সামনে এগুলে আরেকটি উপাসনালয়ের দেখা মিলে। সেখানে আবার বাছুর পূজা চালু হয়েছে ।'... “শাহ হেরাকল সালিকুস নামে এক জেনারেলকে হুকুম করেন, সে যেন প্রয়োজনীয় সৈন্য নিয়ে গিয়ে সেই পৃজামণ্ডপ ধ্বংস করে দেয় এবং যাকেই ওখানে পাবে তাকে ধরে নিয়ে আসে ।'... 'জেনারেল সালিকুস কিছু সৈন্য নিয়ে সারাবিউমের পোড়া এলাকায় অভিযান চালালেন। কিন্তু সেদিন সন্ধ্যায় হেরাকলকে জানানো হলো, জেনারেল তার দলবল নিয়ে ভেতরে ঢুকেছিলো ঠিক; কিন্তু আচমকা অজ্ঞাত স্থান থেকে একটা তীর এসে তার পাজরে বিদ্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জেনারেল মারা যায়। আর তার দলের সৈন্যরা সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসে ।' পরদিন শাহে হেরাকল এমন কঠিন অসুখে পড়েন যে, তার বাচারই কোন আশা ভরস! ছিলো না। ডাক্তাররা বড় কষ্টে তাকে সুস্থ করে তুলে। “এক সৈন্য তখন তাকে জানায় সেই অন্ধকার ধ্বংস্তপের ভেতর থেকে সেদিন একটি আওয়াজ ভেসে এসেছিলো'ঃ “এই উপসানালয়ের ওপর যে বাদশাই হাত উঠাবে সে আর জীবিত থাকবে না । “শাহে হেরাকলের মনের মধ্যে তখন থেকেই এটা গেঁথে যায় যে, সেখানে হামলার কারণেই তাকে এই হঠাৎ অসুস্থতায় পড়তে হয়েছে। না হয় সালিকুসের মতো এমন অভিজ্ঞ জেনারেল কোন প্রতিরোধের আগেই এভাবে মারা পড়তো না ।"... “তারপর তো অনেক কিছুই ঘটে গেলো। শাহে হেরাকল শাম দেশ জয় করলেন। তারপর তিনি ইরান ও আরব দখলের পরিকল্পনা করতে লাগলেন ।" “পারস্য তো বিশ্বের অন্যতম পরাশক্তি ছিলো। যাদেরকে আপনারা টুকরো টুকরো করে দিয়েছেন। সেই পারসিকদেরকে মিসর ও শাম থেকে তাড়িয়ে দিয়েছেন শাহে হেরাকল। এর আগে কিন্তু রোমের চেয়ে পারসিকদের যুদ্ধ শক্তি ছিলো অনেক বেশি অপ্রতিরোধ্য ।'... “কিন্ত শাহে হেরাকল পারসিকদেরকে পরাজিত করে নিজেকে এমন অজেয় শক্তিমান যোদ্ধা ভাবতে লাগলেন যে, তিনি প্রায়ই বলতেন, তার সামনে কোন যুদ্ধ শক্তি বা পরাশক্তি আর দীড়াতে পারবে না। তিনি এখন সারা বিশ্বের বিজয়ী এক শাসকের সিংহাসনে অধিষ্ঠিত হবেন ।' ১৮৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।