Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

উপসনাস্থল এবং একে সারাবিউম বলে ।...এখন সুযোগ বুঝে সেই গুহার জগতেও একবার হানা দিবো, ইনশাআল্লাহ ।' “এমন দুঃসাহস কখনো করবেন না সিপাহসালার! যোসেফ প্রায় আতকে উঠে বললো, “আপনি ওখানে যেতে তো পারবেন কিন্তু ফিরে আসতেন পারবেন না।... আমি জানি সম্ভবত শাহ হেরাকল এবং তার পুত্র কন্তত্তীনেরও এই গুহা সম্পর্কে, এর ভয়াবহ রহস্য সম্পর্কে জানা ছিলো । সেখানে এখনো পূজা বা উপসনা চলছে। এই সম্প্রদায়ের কিছু অনুসারী এখনো ওখানে বেশ প্রতাপের সঙ্গেই বাস করছে।' “সে উপাসনালয়ে নিশ্চয় “আবীস" নামে এক বাছুরের পৃজা করা হয়।” আমর ইবনে আস (রা.) বললেন। “জবি মুহতারাম সিপাহসালার! যোসেফ বললো, “আপনি তাহলে সেই পোড়া এলাকায় “আবীস' বাছুরের প্রতিমা দেখেছেন। আমি শতভাগ তথ্য-তালাশের পর পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলছি, সেখানে এখনো আবীস মুর্তির পূজা করা হয় এবং তিন বছর পর পর একটি বাছুর ও এর সঙ্গে ষোড়ষী কুমারী মেয়েকে বলি দেয়া হয়।' তোমরা তো খ্রিষ্টান, শাহ হেরাকলও কট্টর খ্রিষ্টান ছিলেন'। আমর (রা.) বললেন, “তিনি কি এই অমানুষিক পূজা প্রথা বন্ধ করেননি? আমাকে বলা হয়েছে মিসরে খরিষ্টায় শাসনের শুরু থেকেই এ ধরনের সব উপাসনালয় বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে সারাবিউম উপসনালয়ও ছিলো । মিসর সম্পর্কে আমর ইবনে আস (ো.) এর এমন খুটিনাটি বিষয়ের অগাধ জ্ঞান দেখে যোসেফ বেশ মুগ্ধ হলো। সে এটা স্বীকারও করলো। “মাননীয় সিপাহসালার! যোসেফ বললো, “আপনি ঠিকই শুনেছেন যে, শাহ হেরাকল এ ধরনের সব উপাসনালয় এবং সব মন্দির বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সারাবিউমকে একেবারে বন্ধ করতে পারেননি। বন্ধ করতেও পারতেন; কিন্ত শাহে হেরাকল কু সংস্কারে বিশ্বাসী লোক ছিলেন ।"... “আসলে তার আসল ধর্ম ছিলো রাজত্ব আর শাহেনশাহী। আর এটাও তার ধর্মের অংশ ছিলো যে, তিনি চাইতেন বাদশাহ সিকান্দারের মতো সারা দুনিয়া জয় করে তার শেষ আঘাত (৩য় খও) ১৮৫ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।