Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আরেকটি সম্ভাবনা আছে সেদিকটি নিয়ে অনেকেরই ভাবার কথা । আমি যেহেতু গোয়েন্দা বিভাগেও দায়িত্ব পালন করছি তাই এ ধরনের ঘটনায় সব দিকই ভেবে দেখে থাকি এবং গভীর পর্যন্ত ঘাটাঘাটি না করে ক্ষ্যান্ত হই না?। “এটা ঠিক যে আমি যে আশঙ্কার কথা বলছি সেটা ঘটে থাকলে এর বিরুদ্ধে সাধরণত; কোন পদক্ষেপ নেয়া সম্ভব হবে না। আমার অভিজ্ঞতা হলো প্রতি তিন বছর পর পর এমন বয়সের একটি করে মেয়ে অপত্বত হয়ে যায়। তারপর আর তার কোন ঘোঁজ পাওয়া যায় না।... 'এর আগে যে সব মেয়ে অপহৃত বা নিখোঁজ হয়েছে ওরা কেউ ব্যবিলনের ছিলো না। অন্যসব শহর বা গ্রাম থেকে সেসব মেয়েরা এতদিন অপহৃত হয়েছে। এই প্রথম ব্যবিলনের একটি মেয়ে নিখোজ হয়েছে'। আমার মনে হয় আমাদের ডিকটিম যে মেয়েটি তার নিখৌজ হওয়ার পেছনেও একই চক্রের হাত রয়েছে'। আমর ইবনে আস (রা.) এত লম্বা চওড়া কথা শুনতে অভ্যস্ত নন। ভূমিকা ছাড়া সরাসরি কথা শুনতে তিনি পছন্দ করেন এবং নিজেও সেভাবেই কথা বলেন। তিনি যোসেফকে বললেন, “যেটা বলতে চাও সেটা কেন বলছো না'? টা যোসেফ হাত জোড় করে বললো, “বিষয়টির আগাগোড়া ধারণা দেয়ার জন্যই আমি কথা দীর্ঘ করছি। কারণ, আপনার জন্য এটা এক নতুন ব্যাপর। এখান থেকে কিছুটা দূরে সারাবিউম নামে এক প্রাচীন উপসনালয় আছে। আপনি হয়তো সেই উপসনালয়ের পোড়া এলাকায় গিয়েছেন। হয়তো ভেতরেও গিয়েছেন' ৷... “এ পোড়া এলাকার মধ্যে দিয়ে অন্য দিকে ভিন্ন আরেকটি রাস্তা চলে গেছে। বলতে গেলে প্রায় কেউ জানেই না। সেটা একটা গুহা বা সুড়ঙ্গ পথের মতো। বিশাল এক সুড়ঙ্গ আরেক পৃথিবীতে গিয়ে শেষ হয়েছে। সেখানে রযেছে ভিন্ন আরেক জগত ।' “হ্যা, যোসেফ! আমি এ পোড়া এলাকায় গিয়েছি', আমার ইবনে আস (রা.) বললেন, “তবে বেশি দূর পর্যন্ত যাইনি। এতটুকু জানি এটা কোন সম্প্রদায়ের ১৮৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।