এই বৃদ্ধকে সসম্মানে এখানে থাকার ব্যবস্থা করে দাও। আর পুলিশের উর্ধ্বতন এক অফিসারকে ডেকে নিয়ে আসো" । পুলিশের বড় অফিসার একটু পরেই সেখানে এসে উপস্থিত হলো। পুলিশের এ অফিসার কিবতী ক্রিষ্টান। এই বৃদ্ধও কিবতী। আমর ইবনে আস (রা.) কঠোর ভাষায় তাকে নির্দেশ দিলেন, বৃদ্ধের নাতনিকে খুজে বের করতে। পুলিশ অফিসারের নাম যোসেফ। “একটা কথা শুনে নাও যোসেফ'! আমার ইবনে আস (রা.) পুলিশের এই অফিসারকে বললেন, “জানি না হেরাকলের শাসনামলে তোমরা এ ধরনের নালিশের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে। কিন্তু আমাদের কাছে একটি মেয়ের হারিয়ে যাওয়া বা নিখোজ হয়ে যাওয়া সাধারণ কোন ঘটনা বা মামুলি অপরাধ নয়।” “একজন সাধারণ নাগরিকের সমস্যা যদি আমরা দূর করতে না পারি তাহলে এর অর্থ আমরা এটাই ধরে নিই যে, আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি এবং নিজের দায়িত্ব পালনে অবহেলা করছি।” “মহামান্য সিপাহসালার! যোসেফ বললো, “সত্যি কথা বলতে কি আপনার আগে এ ধরনের অনুযোগ বা নালিশ কখনো ওপর মহল পর্যন্ত পৌছতে পারতো না। আসলে কারো এমন সাহস ছিলো না যে, এ ধরনের অভিযোগ নিয়ে কোন বড় হাকিমের কাছে যাবে। কারণ, সবাই জানতো তার নালিশের কথা তো কেউ শুনবেই না বরং তাকে গলা ধাকা দিয়ে বের করে দেয়া হবে'। “এখন এটা মাথায় গেঁথে নাও" । সিপাহসালার গন্তীর গলায় বললেন, রোমীয়দের শাসন কাল শেষ হয়ে গেছে । এখন এখানে একমাত্র আল্লাহ তাআলারই আইন চলবে। যেখানে কোন ধরনের ভেদাভেদ না মেনে সবাইকে সুবিচার দেয়া হয়... ।' “আমি চুল পরিমাণ অবহেলাও সহ্য করবো না । আমাকে সর্বোচ্চ একদিনের মধ্যে বলতে হবে কতটা শক্ত পদক্ষেপ নেয়া হয়েছে এবং মেয়েটির কোন সন্ধান পাওয়া গেছে কিনা। বৃদ্ধকে নিয়ে যাও। আর কোমর বেঁধে অনুসন্ধানের কাজে নেমে পড়ো ।' যোসেফ সিপাহসালারকে নিশ্চয়তা দিলো, সে তার দায়িত্ব পালনে এতটুকু ক্রুটি করবে না । তারপর সে তার একটা ব্যক্তিগত মত প্রকাশ করলো। “মেয়েটি যেহেতু সুন্দরী যুবতী । হতে পারে ওর সঙ্গে কারো ঘনিষ্ঠতা আছে। সে তার সঙ্গে চলে গেছে । যোসেফ বললো । “এটা জানা তোমার কাজ । তোমার নিয়োজিত সোর্সরাই এটা এদিক ওদিক থেকে জেনে নিতে পারবে যে, মেয়েটির সঙ্গে কারো আদৌ কোন সম্পর্ক আছে কি না। এসব সম্পর্কের কথা গোপন থাকে না।' সিপাহসালার বললেন। মুহতারাম সিপাহসালার! যোসেফ কিছু একটা মনে পড়েছে এমনভাবে চকিত কণ্ঠে বললো, শেষ আঘাত (৩য় খণ্ড) এ. ১৮৩ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।