“আপনার দরবারেও এমনই গলা ধাক্কা খাওয়ার আশঙ্কা নিয়ে এসেছিলাম। কিন্ত্বী আপনি সঙ্গে সঙ্গে আমাকে আপনার সাক্ষাত দেন। আপনাদেরকে দেখে তো আমি চরম হয়রান যে, এদেরকে তো মানুষের মতোই দেখা যায়। কিন্তু এরা তো সাক্ষাত “তারপর যেভাবে আপনি অখণ্ড মনোযোগ দিয়ে এবং এর চেয়ে বেশি সহানুভূতি নিয়ে আমার কথা শুনেছেন এতে আমি আরো অধিক বিশ্মিত এবং পেরেশান ।' “আমার শ্রদ্ধেয় বুযুর্গ! আমর ইবনে আস (রা.) তাকে বাধা দিয়ে বললেন, “হয়রান হবেন না। পেরেশানও হওয়ার দরকার নেই। আপনি এখন আসলে কি চাচ্ছেন সেটাই কি আমাকে জানালে ভালো হবে না? কে ভালো কে মন্দ সেসব এখন না বললেও চলবে। এমন কোন সূত্র বা তথ্য দিন যার সাহায্যে আমরা আপনার নাতটিকে খুঁজে বের করতে পারবো ।" (6৯৫১ বৃদ্ধের কে অপহরণ করে নিয়ে গেছে সে ব্যাপারে তো তার কোন ধারণাই ছিলো না। কিংবা সে তার নিজ ইচ্ছায় কারো সঙ্গে চলে গেছে কি-না এটাও তো বৃদ্ধের জানার কথা নয়। নিজের নাতনির ব্যাপারে তিনি খুবই আবেগপ্রবণ-বেদনাহত। দু চোখ বেয়ে তার অশ্রুবন্যা বইছে। তিনি বলতে শুরু করলেন, তার নাতটিকে তিনি কেমন ভালো বাসতেন। নাতটি তো প্রায়ই বলতো, তার দাদা যত দিন দুনিয়ায় আছে ততদিন সে বিয়েও বসতে পারবে না। দাদার তো এটা বিশ্বাসই হতো না তার নাতনির পনের ষোল বছর হয়ে গেছে। তিনি তাকে দু তিন বছরর শিশু মনে করে সব সময় নিজের বুকে আগলে রাখতেন । “আমি ওকে ছাড়া বাচবো না সিপাহসালার! বৃদ্ধ কাদতে কাদতে বললেন, “আমার মৃত্যর আগে এক পলকের জন্য হলেও ওকে আমি দেখতে চাই । আমি নিশ্চিত হতে চাই ও কোন নিরাপদ হাতে আছে। সিপাহসালার আমার ইবনে আস (রা.) তার মুহাফিজ ইউনিটের কমাণ্ডারকে ডেকে বললেন, ১৮২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।