Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

রিজাল হেচকির রূপ নিলো। বৃদ্ধ আর কিছু বলতে পারলেন না। “আপনি কোন চিন্তা করবেন না।' আমর ইবনে আস (রা.) বড় মমতা মাখা গলায় বললেন, “আপনার নাতনিকে তন্ন তন্ন করে খোজা হবে। ইনশাআল্লাহ তাকে পাওয়াও যাবে। তারপর যারা ওকে অপহরণ করেছে তাদেকে আপনার সামনেই কঠিন শাস্তি দেয়া হবে'। বৃদ্ধ আরো শোকাহত গলায় জানালেন, তার নাতনির মাও দারুন রূপবতী ছিলো । তার এই একমাত্র মেয়ে ছাড়া আর কোন সন্তান ছিলো না। মুসলমানরা যখন ব্যবিলনে বিজয় বেশে প্রবেশ করে তখন রোমীয় সৈন্যরা শহর থেকে পালাতে শুরু করে। তখনই চার রোমীয় তার ঘরের ওপর চড়াও হয়। বৃদ্ধ তার নাতনিকে কোথাও লুকিয়ে রাখেন। কিন্তু সৈন্যরা তার মাকে ধরে ফেলে। মেয়েটির বাবা স্ত্রীকে বাচাতে এগিয়ে যায়। সৈন্যরা তাকে এলোপাথারি তলোমার মেরে হত্যা করে। তারপর তার মায়ের সঙ্গে ওরা সবগুলো মিলে পশুর মতো আচরণ করে। সেখানেই সে মারা যায়। তারপর সেই ডাকাত সৈন্যরা ঘরে যে সামান্য সোনাদানা ও টাকা পয়সা ছিলো সব লুটে নিয়ে যায়। “মাননীয় সিপাহসালার! বৃদ্ধ আবেগ কাপা গলায় বললেন, “কালের অনেক উত্থান পতন দেখেছি আমি । তখনকার কথাও মনে আছে যখন অগ্নিপূজকরা মিসর জয় করে। তারপর তাদেরকে হটিয়ে এলো রোমীয়রা । আর রোমীয়দেরকে বিদায় করতে এলেন আপনারা ।"... না, অগ্নিপূজকদের মনে মানবতার প্রতি সামান্যতম উপলব্ধি ছিলো, না ছিলো এই রোমীয়দের মনে । না প্রজাদের জন্য এতটুকু দরদ ভালোবাসা । ওদের দরবারে যখন কোন অনুযোগ আর ফরিয়াদ. নিয়ে এসেছি, মহলের দরজা থেকেই ওরা তাড়িয়ে দিয়েছে।"... শেষ আঘাত (৩য় খণ্ড) ১১৮১ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।