Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষাতে কেউ এলে তাকে যেন অনতিবিলম্বে তার কাছে পাঠিয়ে দেয়া হয়। সাক্ষাতপ্রার্থী যতই সাধারণ কেউ হোক না কেন। সিপাহসালার সেখানে না থাকলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কেউ যেন তার কথা শুনে। কোন অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে যেন তার প্রতিকার করা হয়। বৃদ্ধকে এক মুহাফিজ জিজ্ঞেস করলো, তিনি কেন সিপাহসালারের সঙ্গে দেখা করতে চান। “আমার এক সদ্য যুবতি নাতনি লাপাত্তা হয়ে গেছে। তার মাত্র ষোল বছর' । বৃদ্ধ বড় কাতর গলায় বললেন । সিপাহসালারের এই মুহাফিজ তখনই আরেক মুহাফিজের মাধ্যমে সিপাহসালারের কাছে খবর পাঠালেন। আমর ইবনে আস (রা.) তখনই তাকে ডেকে পাঠালেন। বৃদ্ধ তাকে কম্পিত কণ্ঠে জানালেন, যখন রোমীয় বাহিনী ও শহরের কিছু লোক এখান থেকে বেরিয়ে যাচ্ছিলো তখনই তার নাতটি নিঝৌজ হয়ে গেছে। বৃদ্ধের ধারণা, কোন সৈন্য বা শহর থেকে পালিয়ে যাওয়া সাধারণ কেউ তার নাতনিকে অপহরণ করে নিয়ে গেছে। এর আগ পর্যন্ত তার নাতনি তার ঘরেই তার হেফাজতে ছিলো। “আমি তোষামোদ করে বলছি না! বৃদ্ধ সিপাহসালারকে বললেন, “আমি বাস্তব অবস্থার কথা স্বীকার করছি। কোন মুসলমানের ওপর আমার সন্দেহ হচ্ছে না। কোন মুসলমান আমার নাতনিকে অপহরণ করতে পারে না মাননীয় সিপাহসালার!"... “মাননীয় সিপাহসালার! আপনারা তো আমাদের ইযযত আবরুর মুহাফিজ। তারপরও আমি আমার নাতনিকে এতদিন ঘরে লুকিয়ে রেখেছি। ও যদি আর পাঁচ দশটা মেয়ের মতো দেখতে হতো তাহলে তো আমার কোন ভয় থাকতো না।”... “মাননীয় সিপাহসালার! আমার নাতটি ভারী সুন্দরী । ওকে যে কেউ উঠিয়ে নিয়ে যেতে পারে এ আশঙ্কা আমার বরাবরই ছিলো । আপনার সৈন্যদের ব্যাপারে আমি এত ভীতু ছিলাম না'। কিন্তু এই এক মাসের অভিজ্ঞতা থেকে বলছি মুসলমানদেরকে ভয় পাওয়ার কোন কারণ নেই। সামান্য সময়ের জন্য মেয়েটিকে আমি বাইরে যেতে দিতাম না। কালই মাত্র সামান্য সময়ের জন্য বাইরে গেলো । আর ফিরে এলো না।” ১৮০ শেষ আঘাত (৩য় খণ্ু) ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।