Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এরপর দিন ফজর নামাযের পর আমর ইবনে আস (রা.) তার সেনাদল উম্মেদানীন অভিমুখে রওয়ানা করার হুকুম দিলেন। রওয়ানার আগে সেনাদলের উদ্দেশে খুব সংক্ষেপে তিনি বললেন, “এটা আল্লাহর হুকুম যে, “যখন তোমাদের শক্র পালাতে থাকবে তখন তাদের পিছু ধাওয়া করে তাদের ঠিকানাও ধ্বংস করে দাও? ।.... “আমাদের সংখ্যা যতই কম হোক আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘই সেনাসাহায্য আসছে। মদীনা থেকে পাঠানো সেনা সাহায্য সম্ভবত কিছুটা বিলম্বে পৌছবে, কিন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের সাহায্য সর্ব মুহূর্তের জন্য “আমি তোমাদেরকে যে কী বিপদ সংকুল অভিযানে নিয়ে যাচ্ছি তা আমি জানি; “মনে রেখো, ইসলামের সৈনিকরা! আমরা এখানে হেরে গেলে আর কোথাও আমাদের আশ্রয় মিলবে না। এখানকার মাটি, পাথর, গাছ-পালা ধুলিকনাও তোমাদের শক্র। আল্লাহর নাম নিয়ে সামনে অগ্ষসর হও ।' মুকাওকিস ব্যবিলনে আগেই চলে এসেছিলেন । মুসলমানদের গতিবিধির নিয়মিত রিপোর্ট তার কাছে পৌছছিলো। মুজাহিদরা উম্মেদানীনে যাওয়ার সময় একটা জিনিস মনোযোগ দিয়ে লক্ষ্য করলো না যে, পথের সামান্য সামান্য ব্যবধানে দু'একজন করে মুসাফির নির্বিকার হয়ে পথ চলছে। এদেরকে দেখে এমন সন্দেহজনক লোকও মনে হচ্ছিল না যে, এরা মুকাওকিসের গুপ্তচর হতে পারে। এখন এই অভিযানে মুজাহিদদের সংখ্যা আগের চেয়ে অনেক কম। বিলবীসের লড়াইয়ে কিছু শহীদ হয়েছে। কিছু হয়েছে মারাত্বক আহত । গুরুতর আহতরাও এই অভিযানে অংশগ্রহণ করে। কারো কারো যখম একটু গভীর ছিলো বলে তাদেরকে অভিযানে আসতে নিষেধ করা হয়। যখম শুকালে অভিযানে যোগ দেয়ার পরামর্শ দেয়া হয় তাদেরকে । কিন্তু তারাও জিদ ধরে এক প্রকার জোরজবস্তি করে সেনাদলে যোগ দেয়। সৈন্য সংখ্যা আরো কমে যাওয়ার কারণ হলো, বিলবীস শহর রক্ষার কাজে কিছু সৈন্য রেখে আসতে হয়েছে। এছাড়াও সরকারি ও নাগরিক ব্যবস্থাপনা দেখভালের জন্য এবং কিছু প্রশাসনিক কাজে অভিজ্ঞ কিছু মুজাহিদ ওখানে রয়ে যায়। তিন হাজার রোমীয় সৈন্য বন্দি হয়েছিলো বিলবীসের লড়াইয়ে । তাদের প্রহরার জন্যও আরো কিছু সৈন্য রেখে আসতে হলো। ১৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।