Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

খর উরি, রয়ার দিকে অভিযানের মঞ্ত্ুরি আসার প্রতীক্ষায় রইলেন আমর ইবনে আস (রা.)। শুধু তিনিই নন পুরো সেনাদল এই অপেক্ষায় অধীর হয়ে রইলো কখন আমীরুল মুমেনীনের পক্ষ থেকে ইস্কান্দারিয়ায় অভিযানের অনুমতি আসে । অনবরত লড়াই করে এসেছে এই দলটি। একবারই শুধু সেনাসাহায্য এসেছে। এরপর একটি সৈন্যও দলে বাড়েনি । বাড়বে তো দূরের কথা শহীদ ও অধিক যখমীদের কারণে সেনা সংখ্যা আরো কমে গেছে। এ অবস্থায় তো এই দলটি দৈহিকভাবে একেবারে ভেঙ্গে পরার কথা। কিন্তু আল্লাহর এই মহান সৈনিকদের দেহমন দিন দিন যেন আরো সজীব সতেজ হয়ে উঠতে লাগলো । প্রখ্যাত এতিহাসিক ইবনে আবদুল হাকাম লিখেছেন, ব্যবিলনের বিজয় যেন মুজাহিদদেরকে বিদ্যুৎতের ক্ষিপ্রতা এনে দিয়েছিলো । ওরা আসলে নিজেদের দেহ-মনকে আল্লাহর কাছে সোপর্দ করে দেয়। আত্মিক শক্তিতেই ওরা লড়াই চালিয়ে যায়। ব্যবিলনের মতো কেল্লাবেষ্টিত অতি দূর্ভেদ্য এই এঁতিহাসিক শহর জয় করতে পারবে এমন ভাবনা একজন মুজাহিদের কল্পনায়ও আসেনি । কিন্তু আল্লাহর বিস্ময়কর সাহায্য ওদের সঙ্গী হয়ে যাওয়াতে ওদের দ্বারা অসম্ভব সন্ভব হয়ে ওঠে। আর এটা ওদের আত্মবিশ্বাস এতই বাড়িয়ে দিয়েছে যে, ওদের মনে বিশ্বাস জন্মাতে শুরু করেছে, ওদেরকে কেউ আর পরাজিত করতে পারবে না। ব্যবিলনের কাছেই ফাতাহ নামে অনেক বড় এক উপসানালায় আছে। এর পূজারীরা এখানে সূর্যের পূজা করে। একটু দূরে এমনই আরেকটি উপাসনালয় আছে যাকে সারাবিউম বলা হয়। গরুর বাছুরের একটি মূর্তি রয়েছে এখানে । এর পৃজারীরা এখানে সূর্যের একটি মূর্তি রয়েছে এখানে এর নাম আবীস। উপসনালয়ের পেছনে অনেকগুলো কবর রয়েছে। ১৭৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।