পরদিন সকালে মুজাহিদ বাহিনীর সঙ্গে কিবতী পুলিশ সদস্যরাও ঘোড় দৌড়ের ময়দানে সমবেত হলো। কিবতীরা জানতো, মুসলমানরা তাদের সেনাদলের মহড়া দিচ্ছে। কিবতীরা এটাও জেনে গেছে, মুসলমানদের এই লঙ্কর নিয়মিত ফৌজ নয়। এদের সবাই এক প্রকার স্বেচ্ছাসেবক। কিবতীরা এটা দেখে কিছুটা বিস্মিত হলো যে, যে বাহিনীকে তারা অশিক্ষিত এক লড়াকু দল মনে করতো তারা এখন সুশিক্ষিত ও দারুন সুশৃঙ্খল এক সেনাবাহিনীর ডিসিপ্রিন নিয়ে সটান দীড়িয়ে আছে। সালার বা কমাগ্ডারদের ইঙ্গিতে তারা নড়াচড়া করছে বা স্থির থাকছে। ওদের পোশাকও কিবতীদেরকে বেশ প্রভাম্বিত করছে। আমর ইবনে আস (রা.) সেনাদলের মহড়ার আয়োজন কোন এক পরিকল্পনার অংশ হিসাবেই করেছিলেন। আর তার লশকর তার সেই প্রত্যাশাও পূরণ করে দিয়েছে। | তিনি কিবতীদের মধ্যে যে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন মুসলিম বাহিনী সেটা পূর্ণ করে দিয়েছে। অথচ কোন মুজাহিদকে কেউ বলে দেয়নি তাদেরকে এটা করতে হবে এবং ওটা করতে হবে না। টং আমর আস (ো.) কিছুক্ষণ ঘোড়ায় থেকে পুরো দল পরিদর্শন করে ঘোড়া নিয়ে দীড় করালেন কিবতীদের ভিড়ের সামনে। “কিবতী ভাইয়েরা! আমর ইবনে আস (রা.) কিবতীদের উদ্দেশ্য করে উচু আওয়াজে বললেন, “আমি জানতে পেরেছি তোমরা নিজেদেরকে অনেক বড় সভ্য ও আমার সেনাদলকে জঙ্গী ও অসভ্য মনে করো। তোমরা মুজাহিদদের ব্যাপারে যে সমালোচনা করেছো এবং যে সব কুটুক্তি করেছো তার সবই আমি শুনেছি। কিন্ত যারা অন্যকে অসভ্য ও অজদ্ব বলে তাদের চেয়ে বড় অসভ্য আর মুর্খ আর কে হতে পারে? 'এরাই তো সে মুজাহিদ যাদের সঙ্গে তোমরা বসে দুই দুইবার খাবার খেয়েছো। প্রথমবার তাদের খাবারের উড়ন্ত ঝোলের ছিটায় তোমাদের কাপড় নষ্ট হয়েছে।.... শেষ আঘাত (৩য় খণ্ড) ১৭৫ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।