চুর মিকরিজী লিখেছেন, সিপাহসালার আমার ইবনে আস (রা.) মুজাহিদদেরকে একথাও বলে দেন যে, সবাই যেন মিসরীয় পোশাক পড়ে খেতে আসে । খাবারের সময় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন মিসরীয় পোশাক পড়ে আসে ।...কিন্তু মিকরিজীর একথা সঠিক মনে হচ্ছে না। কারণ, মুজাহিদরা মিসরে প্রবেশের পর থেকে তো অনবরত লড়াইয়েই কাটিয়েছে। তারা মিসরীয় পোশাক বানানোর সুযোগ পেলো কোথায়? তা ছাড়া মুজাহিদরা বাহাড়ি পোশাকাদিও পছন্দ করতো না। যা হোক মুজাহিদরা মোটামুটি ভালো পোশাক পরেই খাবারের দস্তারখানায় যোগ দিলো। এবারও কিবতীরা ও মুজাহিদরা পরস্পর সামনাসামনি বসলো । এবার মুজাহিদরা বেশ মার্জিত কায়দায় খুব ধীরে ধীরে খেতে লাগলো । মাঝে মধ্যে কিবতীদের সঙ্গে দু একটা কথাও বললো । হাসি ঠান্টাও করলো। কিবতীরা বেশ বিস্মিত হলো যে, আজ মুজাহিদদের মধ্যে এমন জদ্রতা ও সম্যতা কোথেকে এলো? আগেরবার তো খাবার শেষে কিবতীরা মুজাহিদরদের ব্যাপারে বেশ ঘৃণাসূচক মস্ত ব্য করেছিলো । কিন্তু আজ কী মন্তব্য করবে সেটাই ওরা ভেবে পাচ্ছে না। রাতে আমার ইবনে আস (রা.) হুকুম দিলেন, কাল সকালে পুরো মুসলিম সেনাদল যেন ঘোড় দৌড়ের ময়দানে একত্রিত হয়। সিপাহসালার সেনাদলের পরিদর্শিনে আসবেন। এখানে একটা কথা বলে রাখা যায়, মুসলমানদের নিয়মিত কোন সেনাবাহিনী তখনো গড়ে ওঠেনি । নিয়মিত প্রশিক্ষণ ও নির্ধারিত ভাতারও প্রচলন তখনো হয়নি। মুজাহিদরা স্বেচ্ছাসেবক হিসাবে সেনা দলে যোগ দিতো । তীর, তলোয়ার ও বর্শা চালনা এবং ঘোড় সওয়ারীতে তো মুসলমানরা পারিবারিক ভাবেই দক্ষ হয়ে উঠতো । কোন মুজাহিদ দলে যোগ দেয়ার পর তাদেরকে শুধু বুঝিয়ে দেয়া হতো এক সালার বা কমাণ্ডারের নেতৃত্বে কেমন শৃঙ্খলা ও লড়াইয়ের কৌশল রপ্ত করে লড়তে হয়। ডিসিপ্রিনের জন্য তাদেরকে আয়োজন করে লেকচার দিতে হতো না। ১৭৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।