এই ঘটনার কিছু দিনপর আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) এক পুলিশী বিভাগ প্রতিষ্ঠা করেন। একে বলা হতো 'আহদাস'। পুলিশ অফিসারদেরকে বলা হতো “সাহিবুল আহদাস'। আমর ইবনে আস (ো.) তখনই সব সালারকে ডেকে কিবতীদের মনোভাব সম্পর্কে আলোচনা করে বললেন, “আগামীকাল কিবতীদেরকে সেনা ছাউনিতে খাবারে নিয়ন্ত্রণ করতে হবে। একটা জরুরি কথা সবাই শুনে নাও। সেনাদলের প্রত্যেক মুজাহিদকে বলে দেবে, তারা যেন এমনভাবে খাবার খায় যেমন লড়াইয়ের ময়দানে খাবার খেয়ে থাকে । এ সময় তারা যেন যুদ্ধ পোশাক পরে থাকে ।' একজন সাল রও বুঝতে পারলেন না, আমর ইবনে আস (রা.) এর আসল মতলবটা কী। পরদনি সকালে অসংখ্য উট যবাই করা হলো। এর গোশত পাক করা হলো। গোশতে ঝোলের পরিমাণ একটু বেশিই রাখা হলো। পুলিশ বিভাগে কর্মরত সব কিবতীকে এই খাবারে দাওয়াত করা হলো। এই খাবারে কিবতী ও মুজাহিদদেরকে সামনাসামনি বসানো হলো । খাওয়ার পর্ব শুরু হলো । মুজাহিদরা খুব দ্রনত খেতে লাগলো । গোশতের রসালো টুকরোগুলো ওরা এমনভাবে দাতে ছিড়ে ছিড়ে খাচ্ছে যে ঝোলের ছিটা সামনে বসা কিবতীদের গায়ে গিয়ে পড়ছে। মুজাহিদদের খাবারের এমন অসভ্য দৃশ্য দেখে কিবতীরা নাক কুচকে উঠলো। ওদের মনে এ ধারণা জন্মালো যে, আরবের এই মুসলমানরা জংলী এবং ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে ওরা খাবার খেতে পারে না। মুজাহিদরা খাবারের পাব্রগুলো মুখে লাগিয়ে ঝোলগুলো সুর সুর আওয়াজ তুলে খাচ্ছে যেন ওরা আর কখনো এমন খাবার খায়নি । যে কেউ এ দৃশ্য দেখলে বলতো, আরবের এই লোকগুলো কখনো ভালো খাবার খায়নি এবং খাবারের শিষ্টাচারও ওরা শিখেনি। খাবারের পাঠ শেষ হওয়ার পর কিবতীরা চেহারায় ঘৃণার ভাব নিয়ে চলে গেলো। ওরা এসে আমার ইবনে আস (ো.) এর কাছে রিপোর্ট করলো, কিবতীরা প্রকাশ্যে মুজাহিদের ব্যাপারে ঘৃণাসূচক মন্তব্য করছে। ওরা বলছে এই অশিক্ষিত আরবদের অধীনে ওরা আর কাজ করবে না। “কাল আবার আগের মতো খাবার দাবারের ব্যবস্থা করা হবে। কিবতীদেরকে দাওয়াত করা হবে। মুজাহিদেরকে বলবে, শান্তিপূর্ণ অবস্থায় যেভাবে খাবার খায় সেভাবে যেন খাবার গ্রহণ করে । আর সবাই ঘরোয়া পোশাক পড়ে থাকে ।' শেষ আঘাত (৩য় খণ্ড) ১৭৩ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।