টন রর বর সঙ্গে ছায়ার মতো লেগে আছে বিদ্রোহ, অবাধ্যতা, হটকারিতা, চক্রান্ত ও ষড়যন্ত্রে বিষাক্ত ধারা । দ্বিথিজয়ী বহ বাদশাহ বিদ্রোহীর হাতে প্রাণ হারিয়েছে। ভীষণ শক্তিধর অনেক রাজার রাজ সিংহাসন বিদ্বোহীদের হাতের খেলনার পুতুল হয়ে আন্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে। বিদ্রোহ ছোট হোক বড় হোক, একে নির্মূল করার যে পদ্ধতি ও কৌশল এ পর্যস্ত চলে এসেছে সেটা হলো, বিদ্রোহের মূল হোতাদেরকে ধরে কঠিন শাস্তি দেয়া। বিদ্রোহীদেরকে নির্বিচারে হত্যা করা। এতে বিদ্রোহ ও অশান্তি কিছু দিনের জন্য নির্মূল হলেও সেটা খুব বেশি দিন কখনোই স্থায়ী হয়নি । ধিকি ধিকি ছাই চাপা অঙ্গার ভেতরে ভেতরে ঠিকই ফুলে ফেপে উঠতে থাকে। নেতাদেরকে গ্রেফতার ও তাদের অনুসারীদের নির্বিচারে হত্যার প্রতিশোধের আগুন এক সময় আরো ভয়ঙ্করভাবে দেশময় ছড়িয়ে পড়ে। কোন বিদ্রোহ গৃহযুদ্ধ পর্যন্ত গড়ায়। আবার কখনো বিদ্রোহীরাও জয়ের মুকুট ছিনিয়ে নিতে সক্ষম হয়। আমর ইবনে আস (রা.) যখন আভাস পেলেন কিবতীদের এই বিদ্বোহী মনোভাব সালাররা তখন ভেবে ছিলেন, সিপাহসালার এখনই হুকুম দেবেন, কিবতীদেরকে যেন এমন শাস্তি দেয়া হয় যে, তাদের মন থেকে বিদ্রোহের শব্দটুকুও মুছে যায়। কিম্ত আমর ইবনে আস (রা.) এ রিপোর্ট শুনে এ ধরনের কোন হুকুমই দিলেন না। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন । দুশ্চি্তাগ্রস্ত অবস্থা তার বেশি সময় স্থায়ী হলো না। একটু পরেই তার ঠোটে হাসি-ফুটে উঠলো । অবশ্য এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়। রোমীয়রা সেখানে পূর্ণাঙ্গ এক পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলো। ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থা তখনো পুলিশি ধারায় গড়ে উঠেনি । ১৭২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।