Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সৈন্য সংখ্যার স্বল্পতার অভাববোধ আমর ইবনে আস (রা.) এর বরাবর লেগেই রইলো । এই হাতে গোনা সৈন্য দিয়েই শহরের শাসন ব্যবস্থা পুনগঠিন কাজ ইত্যাদি সব কিছুই করা হতো। ইতিমধ্যে নৌকার সেতু নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আরো কিছু প্রশাসনিক কাজ রয়েছে যেগুলো তাৎক্ষণিকভাবে বিহিত করা জরুরী ছিলো। সৈনিকের অতি কঠিন ও রক্তক্ষয়ী দায়িত্বপালনের পর এতসব কাজ আঞ্জাম দেয়াটা মুজাহিদদের জন্য অসম্ভব ব্যাপার ছিলো। বিশাল এই দায়িত্বের বোঝা হালকা করার জন্য এই প্রতিকার ভেবে বের করা হলো যে, রোমীয়দের শাসনকালে কিবতী নাগরিকদের মধ্যে যারা সরকারি বিভিন্ন দায়িতে কর্মরত ছিলো তাদেরকে তাদের সেসব দায়িত্ে বহাল রাখা হলো। দক্ষতা ও অভিজ্ঞতার খতিয়ান দেখে কাউকে কাউকে পদোন্নিতও দেয়া হলো। কাউকে আবার দু একটা বাড়তি দায়িতৃও দেয়া হলো। আশে পাশের এলাকায়ও কিছু সৈন্য মোতায়েন রাখা জরুরি । সেটা রাখতে গিয়ে সেনা সংখ্যা আরো কমে গেলো। একারণেও কিবতীদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে রাখাটা জরুরি ছিলো। এছাড়াও সিপাহসালারের আরেকটি উদ্দেশ্য হলো, কিবতীদেরকে নিজেদের আস্থার মধ্যে নিয়ে তাদেরকে এভাবে মূল্যায়ন করা হলে তারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের অপচিন্তা আর করবে না। কিন্তু কিবতী খ্রিষ্টানরা এত সহজ পাত্র নয় যে, তারা এতেই কৃতজ্ঞতা বোধের উপলন্ধিতে হলেও মুসলমানদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করবে। জাতিগতভাবেই ওদের মধ্যে অকৃতজ্ঞতা ও বিদ্বেষী মনোভাব প্রবল । কতোয়াল অর্থাৎ পুলিশ বিভাগের অধিকাংশ সদস্যই ছিলো কিবতী খ্রিষ্টান। আমর ইবনে আস (রা.) পুলিশী ও শান্তি- নিরাপত্তার দায়িত্ব তাদের হাতেই বহাল রাখেন। সঙ্গে সঙ্গে তাদের সদস্যও বাড়িয়ে দেন। আর কিছু মুজাহিদকে এ বিভাগের নেতৃত্ব দানের দায়িত্ব দেন। অল্প কয়েক দিন পর সিপাহসালার রিপোর্ট পেলেন, পুলিশ বিভাগের সংখ্যা গরিষ্ঠ কিবতীরা মুসলিম অফিসারদেরকে ভালো নজরে দেখছে না। কাউকে কাউকে একথাও বলতে শোনা গেছে, আমরা আরবের এই অশিক্ষিত লোকদের অধীনস্ত আর গোলাম হয়ে থাকতে পারবো না । ব্যবিলনে কিবতীদের বিদ্রোহের লক্ষণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে লাগলো । শেষ আঘাত (৩য় খণ্ড) ১৭১ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।