প্রায় বিনা রক্তাপাতে এমন অবিশ্বাস্য জয় যে মুসলমানরা পাবে তা যে কেউ কল্পনাও করেনি। একথাও তিনি পয়গামে উল্লেখ করলেন। অবশেষে তিনি লেখালেন, এখন তিনি মিসরের রাজধানী ইস্কান্দারিয়ার দিকে মার্চ করার অনুমতি চাচ্ছেন। আর খুব তাড়াতাড়ি এ অনুমতি পাওয়া দরকার । যাতে রোমীয় ফৌজ সামলে উঠার আগে তাদেরকে আবার রণাঙ্গণে নামাতে হবে। ওরা তাজাদম হয়ে উঠলে মুসলমানাদের জন্য কঠিন মাথা ব্যথার কারণ হয়ে দীড়াবে। এ পয়গাম লিখিয়ে আমার ইবনে আস (ো.) পত্রদূতকে বললেন, “থুব দ্রুত তোমাকে মদিনা পৌছতে হবে এবং আরো দ্রত এর জবাব নিয়ে আসতে হবে।' এঁতিহাসিকরা ব্যবিলনের বিজয়কে শুধু বিস্ময়কর বলেননি তারা অকপটে স্বীকার করেছেন, ব্যবিলন বিজয় পৃথিবীর অন্যতম বিস্ময়কর বিজয়গুলোর একটি। এত বিশাল ও এঁতিহ্যবাহী একটি শহর ও দুর্ভেদ্য কেল্লা বিজয়-মিসরে মুসলিম যোদ্ধাদেরকে বিজয় ধারার একটি মাইলফলকে পৌছে দিয়েছে। ব্যবিলন বিজয়কে এঁতিহাসিকরা অর্ধেক মিসরের জয়ের সঙ্গে তুলনা করেছেন। মিসরের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, এই ব্যবিলন এলাকা রেমেনিস যুগ অর্থাৎ ফেরাউন যুগের রাজা বাদশাহদের কাছেও অতি প্রিয় ছিলো । এর কেন্পার প্রাচীর চূড়ায় দাঁড়ালে পিরামিডের আকাশ স্পশ্বী চূড়া দেখা যায়। এক দিকে নীলের স্বচ্ছছোয়া পরিবেষ্টন ব্যবিলনকে দুনিয়ার স্বর্গীয় দৃশ্যের মনোরমা দান করেছে। এখানেই কোথাও ফেরাউনের মানস সন্তান “সামেরীর' হাতে গড়া সোনার গো ছানাকে মুসা (আ.) তার অলৌকিক লাঠির আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। জায়গায় জায়গায় ফেরাউনি যুগের বহু স্মৃতি চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে কালের স্থাক্ষ্য বহন করছে। ব্যবিলন জয় করার কারণে নদীর মধ্যদ্বীপে অবস্থিত কেল্লা রওজাও মুসলমানদের দখলে চলে এলো । আমর ইবনে আস (রা.) হুকুম দিলেন, ব্যবিলনের নদীর দিকের ফটক দিয়ে মধ্যদ্বীপ পর্যন্ত যেন নৌকার একটি সেতু স্থাপন করা হয়। শহরের স্থায়ী অধিবাসীরা অল্প সময়েই বুঝে ফেললো মুসলমানরা লুটপাট তো দূরের কথা তাদের ঘরের দিকেও তাকাচ্ছে না। বরং এই প্রতিকূল পরিবেশে তাদেরকে সব ধরনের সহযোগিতাই দিয়ে যাচ্ছে। এর ফলে দেখা গেলো, যখন নৌকার সেতু বানানোর কাজ শুরু হলো তখন শহরের লোকেরা দৌড়ে এলো এবং সেনাদের কাজ নিজেরাই' বন্টন করে নিলো। ১৭০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।