Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“শহর বাসীদের মধ্যে যতজন আহত হয়েছে, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক'। সিপাহলাসার এক সালারকে বললেন, “ওদের খাবার দাবারের ব্যবস্থাও আমাদের পক্ষ থেকে করা হবে'। এ হুকুম দিয়ে তিনি কয়েদখানার দিকে ছুটে গেলেন। সেখানে হাতকাটা কয়েদীদের ভয়াবহ অবস্থা দেখে সিপাহসালার কেঁপে উঠলেন। অনবরত তাদের হাত থেকে রক্ত ঝরছে। এর মধ্যে কিছু তো মরেই গেছে। অনেকে অজ্ঞান হয়ে পড়ে এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এক দিন আগে ওদের হাত কাটা হয়েছে। ওদের ভয়ঙ্কর আর্তনাদে সিপাহসালার ও সালারদের শিড়দাড়া খাড়া হয়ে গেলো । এদের মধ্যে যারা জীবিত ছিলো তাদেরকে সিপাহসালারের হুকুমে তৎক্ষণাৎ উদ্ধার করে চিকিৎসার ব্যবসা করা হলো । এতে বহু কয়েদীকে বাচানো গেলো। দি রা :-৭ সিপাহসালার কয়েদখানা থেকে ফিরে এসে তার সালারদেরকে বললেন, 'এই নিরস্ত্র অসহায় শহরবাসীর ওপর রোমীয়রা যে জুলুম করে গেছে তা খুবই দুঃখজনক । তবে তাদের এই দুঃখ বেদনা আমরা ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে দূর করার চেষ্টা করবো। এটাই ইসলামের হুকুম । ওদের মনে রোমীয়দের বিরুদ্ধে ঘৃণা ভরে উঠছে। ওদের বিরুদ্ধে যে ক্রোধ ঘৃণা তাদের মধ্যে জমে উঠেছে তা ওদেরকে তাড়িয়ে বেড়াবে অনেক দিন 1”... “আমাদের সঙ্গে মুবাল্িগ ইসলাম প্রচারকও আছে। তাদেরকে বলো ঘরে ঘরে গিয়ে এসব লোকদের মন জয় করে নিতে । তাদের যেমন সহযোগিতা প্রয়োজন তা যেন দিয়ে যায়। তারপর তাদেরকে এটা বুঝিয়ে দেয় যে, এখন ইসলামের রহমত ও বরকত দেখে নাও ।' সিপাহসালার সেখান থেকে ব্যবিলনে অবস্থিত মিসর রাজের প্রাসাদে গেলেন । তার সঙ্গে কয়েক জন সালার ও সৈন্যও গেলো। সারা মহল তারা ঘুরে ফিরে দেখলেন। এমন শাহী সাজ-সঙ্জা ভোগ বিলাশের অত্যাশ্চার্য সব আয়োজন, দুর্লভ মূল্যের ফার্নিচার, ফানুস, ঝালর, তৈজসপত্র, সোনা-রূপার খাট পালক্ক, থালাবাসন ইত্যাদি দেখে আরবের এই মুজাহিদরা বিস্ময়াবিষ্ট হয়ে রইলো । ১৬৮ শেষ আঘাত (য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।