“জিজ্ঞেস করে এসো ওরা কেন এ দিকে আসছে? সেনারা শহর ছেড়ে যাওয়ার সময় কিভাবে তাদেরকে রক্তাক্ত করে গিয়েছে । এখন তারা সিপাহসালারের কাছে এসেছে তাদের ফরিয়াদ নিয়ে । সালার ফিরে এসে আমর ইবনে আসকে জানালো তাদের ওপর কারা জুলম করেছে সেটা আপনাকে বলবে ।' সিপাহসালার ওদের দিকে এগিয়ে গেলেন। “আমরা আমাদের ওপর রোমীয়দের জুলমের কাহিনী শোনাতে এসেছি।' এক বৃদ্ধ এগিয়ে এসে বললো, “কিন্ত্র এর আগে আমরা এই ফরিয়াদ নিয়ে এসেছি যে, ওরা তো আমাদের কয়েজন নারী পুরুষকে হত্যা করে এবং অনেককে আহত করে চলে গেছে'। “এখন আপনারা আবার ঘর লুট করতে এসেছেন কিন্ত্র এটা তো বলুন আমাদের অপরাধটা কী? যার শাস্তি আমরা পেয়েছি এবং আরো কত শাস্তি আমাদের আপনাদের কাছ থেকে পেতে হবে”? “আপনারা কি আমাদের পক্ষ থেকে ঘোষণা শুনেননি?' আমর ইবনে আস (রা.) “আমরা তো প্রাচীরের ওপর দীড়িয়ে একাধারে দুই দিন এই ঘোষণা দিয়েছি, শহরের কেউ যেন পালাতে চেষ্টা না করে। শহরবাসীর ইজ্জত আবরু ও জানমালের হেফাজত করবো আমরা । সবাইকে নিরাপত্তা দেবো ।” “আমরা লুট করতে আসিনি, কিছু দিতে এসেছি'।... 'যে সময় রোমীয়রা আপনাদের ঘর বাড়িতে হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তখন আপনাদের উচিত ছিলো আমাদেরকে তা জানানো । তখন দেখতেন কিভাবে আমরা ওদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছি।...এখন বলুন ওরা কি করে আপনাদের ওপর চড়াও হলো?' ওরা জুলুম অত্যাচারের কাহিনী শোনাতে লাগলো। কেউ বললো, তার মেয়েকে আক্রুহীন করে দিয়েছে। কেউ বললো তার ঘরের দুজন লোককে হত্যা করা হয়েছে। কারণ, ওরা ঘরের মেয়েদের ইজ্জত বাচাতে ওদের ওপর ঝাপিয়ে পড়েছিল। ভিড় আস্তে আস্তে বাড়তে লাগলো । এদের মধ্যে বেশ কিছু আহত লোক দেখা গেলো। কিছু তো মারাত্মকভাবে আহত ছিলো । ওরা জানালো, সবাই তারা মিসরীয় এবং কিবতী খ্রিষ্টান । এদের মধ্যে থেকেই একজন বললো, সে জানতে পেরেছে কয়েদখানায় যে কিবতী খিষ্টানরা বন্দি ছিলো রোমীয়রা তাদের হাত কেটে দিয়েছে। কয়েকজনকে হত্যা করেছে। আমর ইবনে আস (রা.) তখনই কয়েকজন মুজাহিদকে কয়েদখানার দিকে ছুটালেন। তাদের সঙ্গে সদ্য কয়েদখানার দায়িত্প্রাপ্ত এক হাকিমকেও পাঠালেন। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৬৭ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।