Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“এটাও কোন জিজ্ঞেস করার কথা হলো? উসামা অলঙ্কার ও টাকা পয়সার থলেটা মেয়েটার হাতে দিতে দিতে বললো, “তুমি আমার সঙ্গে কি যাবে না? তুকি আমার সঙ্গে থাকার ওয়াদা করোনি “করেছিলাম, কিন্ত আমি যে তোমার সঙ্গে অনেক বড় বেঈমানী করেছি।' আমি আজ মরমে মরমে মরে যাচ্ছি।" মেয়েটির কান্নার বেগ এখন আরো বেড়ে গেলো। ৮ বরন কিরে উসামা সবিস্ময়ে জিজ্ঞেস করলো। টি কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে মেয়েটি গত রাতের পুরো কাহিনী তাকে শোনালো। সে কোন কথাই লুকালো না। এত বড় জেনারেল যে তাকে সম্ত্রাজ্জী বানানোর অবাস্তব স্বপ্ন দেখিয়েছে একেই সে সত্য বলে বিশ্বাস করেছে এবং এটাই তার মাথা বিগড়ে দিয়েছে। “মানুষ ভূলক্রটি করে বলেই সে সংশোধন হওয়ার সুযোগ পায়। এটা তোমার জীবনের নিছক একটা ভুল হিসাবেই ধরে নাও ।” উসামা সান্ত্বনা দিয়ে বললো । “এখন আমার একশ ভাগ বিশ্বাস জন্মেছে তোমাদের খোদাই সত্য খোদা ।” “মেয়েটি বললো, “তোমাদের ধর্মও সঠিক। আর এমন না হলে তুমি এতক্ষণ বেঁচে থাকতে না। আমি তো তোমাকে ধরিয়েই দিয়েছিলাম ।'... “আমার এই নির্লজ্জ পাপ যদি ক্ষমা করতে পারো, আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করো। তারপর তোমার সঙ্গে নিয়ে যাও। যদি আমাকে ক্ষমা করতে না পারো, জল্লাদের হাতে তুলে দাও। এমনকি আমাকে ঘৃণা করলেও তাই করো উসামা ।" “ইসলাম মানুষকে ঘৃণা নয়, ভালোবাসা দিতে শেখায়', উসামা বললো, “কিন্ত আমি তো তোমার নিহত মা বাবাকে ফিরিয়ে. দিতে পারবো না! এই অলঙ্কারগুলো তোমার। এটা তোমাকে ফিরিয়ে দিয়েছি। সত্য-মিথ্যা, হক বাতিলকে যদি সরল সত্য মনে বুঝে থাকো এবং আমার প্রতি অনুরাগ থেকে থাকে তাহলে আমার সঙ্গে চলো ।'... শেষ আঘাত (৩য় খণ্ড) ১৬৫ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।