Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

উসামা এ দিক ওদিক তাকালো । আবারো সেই নারী কণ্ঠের আওয়াজ তার কানে গেলো। এবার সে আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখলো, একটি মেয়েকে নিয়ে দুই রোমীয় সৈন্য টানা হেচড়া করছে। এই মেয়েটিই গত রাতে থিয়োডরের মহলে ছিলো এবং সেই উসামার প্রেমিকা । মেয়েটি তখনো উসামাকে ডেকে চলেছে। লোকজন যে যার মতো শহর ছেড়ে বেরিযে যেতে ব্যস্ত, এজন্য কেউ কোন দিকে তাকাচ্ছেও না- কোথায় কি হচ্ছে না হচ্ছে। উসামা তার এক গোয়েন্দা সঙ্গীকে নিয়ে ভিড় ঠেলে মেয়েটির কাছে গিয়ে পৌছলো। ওদেরকে দেখে রোমীয় দুজন মেয়েটিকে ছেড়ে দিয়ে সরে পড়তে চেষ্টা করলো; কিন্তু ওরা ওদেরকে ধরে ফেললো । মেয়েটি হেচকি তুলে কাদছিলো। “কি হয়েছে তোমার? ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিলো? উসামা জিজ্ঞেস করলো। ূ “ওরা আমার বাবাকে হত্যা করেছে।' মেয়েটি কান্নার দমকে কথা বলতে পারছিলো না। থেমে থেমে বললো, “আমাদের ঘরের টাকা পয়সাও এবং অলঙ্কার পত্রও লুটে নিয়েছে। এখন আমাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে।' উসামা ও তার সঙ্গী দুই রোমীয় ও মেয়েটিকে পাশের একটি পুরনো বাড়িতে নিয়ে গেলো। মেয়েটিকে একটি কামরায় রেখে ওদেরকে অন্য কামরায় নিয়ে তল্লাশি চালানো হলো। দুজনের কাপড়ের ভেতর থেকে দুটি ভারি থলে বের হলো। একটার মধ্যে স্বর্ণালঙ্কার ভরা । আরেকটার মধ্যে টাকা পয়সা। “ভাই তোমরা টাকা পয়সা ও অলঙ্কারগুলো নিয়ে নাও, আর মেয়েটিকে আমাদের সঙ্গে যেতে দাও। আহা, কী চমৎকার মেয়ে!” দুজনের একজন বললো। “আর ওর বাপকে যে খুন করেছো এটা কী কোন অপরাধ নয়? একটি মেয়েকে তোমরা এতিম করে দিলে ।' উসামা আক্রোশী গলায় বললো। 'এখানে তো কত মানুষই খুন হয়েছে, ওর বাপের মতো এক বুড়ো খুন হলে এমন কী কেয়ামত এসে পড়েছে।” আরেকজন বললো । উসামা তার সঙ্গীর দিকে ইঙ্গিত করতেই সে থগ্ত্রর বের করে ফেললো । উসামার হাতেও খঞ্জর উঠে এলো। দুজন একই সময় দুই রোমীয়ের বুকে খঞ্জর বিদ্ধ করে দিলো। পরপর দুবার করলো এমন। ওদের কাপড়েই খঞ্জরের রক্ত মুছে দুজনে বেরিয়ে এলো। “আমি এখন কোথায় যাবো? মেয়েটি কাদতে কাদতে উসামাকে জিজ্ঞেস করলো, “ঘরে তো আমার কেউ নেই আর ।" ১৬৪ শেষ আঘাত য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।