এটা দেখতে পেলেন না, রোমীয়রা শহর ছেড়ে যাওয়ার সময় শহরের অনেকের ঘর বাড়িতে রক্তপাত ঘটিয়ে যাচ্ছে। অসংখ্য কিবতী ধিস্টানকে ব্যবিলনের কয়েদখানায় রোমীয়রা বন্দি করে রেখেছিলো । কারণ, তারা হেরাকলের সরাসরি ধ্রিস্টধর্ম গ্রহণ তো করেইনি বরং এর বিরুদ্ধে প্রতিবাদও করেছে বেপরোয়াভাবে। এ অপরাধে তাদেরকে জাবজ্জীবন কারাদণ্ড দেয় রোমীয়রা । কয়েদখানার প্রশাসনিক সব কর্মকার্তা ছিলো রোমীয়। ওদেরকে যখন হুকুম দেয়া হলো শহর ছেড়ে চলে যেতে তারা এটাকে অনেক বড় অপমান ও বেদনার বিষয় মনে করলো। মুসলমানদের বিরুদ্ধে তো কিছুই করতে পারেনি ওরা। ওদের অক্ষম ক্রোধ গিয়ে পড়লো কিবতী কয়েদীদের ওপর । ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সব কয়েদিকে নর পিশাচের মতো হত্যা করে গেলো । এতো কয়েদখানায় ঘটলো । শহরের কেউ তখনো এটা জানতে পারেনি । শহরের ভেতরে রোমীয় সৈন্যরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিলো মিসরীয় খিস্টানদের ওপর চড়াও হয়ে। তারা বিভিন্ন বাড়িতে ঢুকে যুবতী মেয়েদের ইজ্জত লুটে নিলো। যে সামান্য একটু বাধা দিলো তাকে হত্যা করলো । অনেক কিবতী খ্রিস্টান তাদের হাতে যখমী হলো। রোমীয়রা লুট পাটও চালালো । কিন্ত ওরা তো কোন জিনিস ওদের সঙ্গে নিতে পারতো না। যে মুজাহিদরা নদীর দিকের ফটকের প্রহরায় ছিলো তাদের মধ্যে উসামা বিন আজহারীও রয়েছে। তার সঙ্গে তিন চার জন গোয়েন্দা সঙ্গীও রয়েছে । এরা শহর ছেড়ে যাওয়া লোকদের তল্লাশি করছিলো। একবার কিছু শহরবাসী ও কিছু সৈন্যের একটা দল র্যালির মতো এসে গেলো। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে গেলো। তাদেরকে পেছনে ধাক্িয়ে সরিয়ে একজন একজন করে বের হতে বলা হলো । তারপরও ওখানে হাঙ্গামা বাধার মতো অবস্থা হলো । এসময় উসামার কানে এমন আওয়াজ পৌছলো, যেন কোন নারী কণ্ঠ নাম ধরে ডাকছে। শেষ আঘাত (৩য় খণ্ড) ১৬5 ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।