“না, ভাই যোবায়ের"! আমর ইবনে আস (রা.) তার কাধে হাত রেখে বললেন, “আমি তোমার পরামর্শ ভালো করেই বুঝতে পারছি। আর তুমি যা বলছো তাই হওয়া উচিত । কিন্তু আমি আমিরুল মুমিনিনের হুকুমের গোলাম । তিনি হুকুম দিয়েছেন, দুশমন তোমাদের সামনে এসে মাথা নত করলে এবং সন্গির প্রস্তাব পেশ করলে সঙ্গে সঙ্গে তা মেনে নেবে ।”... “দ্বিতীয় কথা হলো, অতিরিক্ত রক্তপাত না ঘটিয়ে আমরা যদি আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারি তাহলে এখনই কেন যুদ্ধ স্থগিত করা হবে না। আমাদেরকে মুজাহিদদের প্রাণ ও তাদের শক্তি ক্ষয় থেকে বাচাতে হবে । কেল্লা তো আমরা নিয়েই নিয়েছি।' তারা দুজন পরামর্শ করে ঠিক করে নিলেন, কী শর্ত তাদেরকে আরোপ করতে হবে। তারপর আবার ওদের কাছে ফিরে গেলেন সিপাহাসালার ও সালার যোবায়ের (রা.)। | “কেল্লা খালি হওয়ার আগ পর্যন্ত তোমরা দুজন আমাদের কাছে জিম্মি হিসাবে থাকবে' ৷ কেন্পায় ঘত অস্ত্র আছে, ধনভাণ্ডার আছে, অন্যান্য ধন সম্পদ যা আছে এর কিছুই তোমরা নিয়ে যেতে পারবে না। এ সব কিছু হবে মুসলমানদের মালেগনিমত- যুদ্ধলব্ধ সম্পদ । সৈন্যরা নিরস্ত্র অবস্থায় কেন্পা থেকে বেরিয়ে যাবে 1"... দুই জেনারেল বিনা তর্কে এই শর্ত মেনে নিলো। এ থেকেই বুঝা যায়, ওরা কেমন নিরূপায় ও হীনবল হয়ে পড়েছিলো । ওরা আসলে নিজেদের জান বাচানোর ফিকিরে ছিলো। 98 111705.. আমার ইবনে আস (রা.) ওদেরকে বললেন, ওরা যেন এখান থেকেই নিচে হুকুম পাঠায় যে,পরিখার ওপর কেল্লার সেতু বিছানো হোক। ওপর থেকে হুকুম জারি করা হলো। আর সঙ্গে সঙ্গে হুকুম পালিত হলো ।.. ইতিহাসে পরিষ্কার কোথাও নেই যে, ব্যবিলনের পরিখার ওপর সেতু কিভাবে বিছানো হতো এবং কিভাবে তা আবার তুলে রাখা হতো। শুধু এতটুকু লেখা আছে, মূল ফটকের মধ্যে এমন কোন ব্যবস্থা ছিলো যার সাহায্যে সেতু ওপরেও উঠানো যেতো এবং পরিখায় স্থাপনও করা যেতো। €শেষ আঘাত €৩ম্স খশ্)-১১ ১৬১ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।