Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

থিয়োডর তার মুহাফিজদেরকে লাশগুলো টেনে হেচড়ে নীচে নিয়ে যেতে নির্দেশ দিলো। মুহাফিজরা দ্রণত ওখান থেকে লাশগুলো তুলে তুলে নীচে ফেলতে লাগলো। রাস্তা পরিস্কার হয়ে গেলো। দুই জেনারেল ওপরে ওঠে এলো। সুস্টুপকি ২ ই) সন্ধির শর্ত নিয়ে আলোচনা করতে আমর (রো.) দুই জেনারেলকে একটু দূরে নিয়ে গেলো। সঙ্গে সালার যোবায়ের (রা.)ও রইলেন। “এখন বলো তোমরা কি চাও?' আমর (রা.) জিজ্ঞেস করলেন, “এটা মাথায় রেখে নিজেদের শর্ত পেশ করো যে, তোমাদের সৈন্যরা এখন লড়াই তো দুরের কথা, পালিয়ে পালিয়ে আশ্রয় স্থলও খুঁজে পাচ্ছে না ।' “তিন দিনের সুযোগ মাত্র ।' থিয়োডর বললো, “আমাদেরকে তিন দিনের সুযোগ ও সময় দেয়া হোক। এর মধ্যে আমরা কেল্লা খালি করে দেবো। এরপর এই কেন্লায় তোমাদের কর্তৃত্‌ শুরু হবে।" “এই শর্ত আমি মেনে নিচ্ছি।' আমর ইবনে আস (রা.) সঙ্গে সঙ্গে বললেন, “তিন দিনের দিন সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে যদি একজন সৈন্যকেও কেন্লায় পাওয়া যায়, তাহলে তাকে হত্যা করা হবে। কিংবা যুদ্ধবন্ধি করা হবে।" আমর ইবনে আস (রা.) এই শর্ত মেনে নিতেই সালার যোবায়ের ইবনে আওয়াম (রা.) আমর ইবনে আস (ো.) এর হাত ধরে এক পাশে নিয়ে গেলেন। 'খোদার কসম সিপাহসালার!”; সালার যোবায়ের (রা.) বললেন, “আর কিছুটা সময় ধৈর্য ধরুন। ওদের শর্ত প্রত্যাখ্যান করুন। আমাকে নীচে যেতে দিন। প্রথমে আমি কেল্লা ও শাহী মহল দখল করতে চাই। তারপর আমরা আমাদের শর্ত আরোপ করে ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই। ওরা যে বলছে, তিন দিনের মধ্যে কেননা খালি করে দেবে, এর মধ্যে নিশ্চয় কোন রহস্য আছে। এখনই ওদের সঙ্গে কোন চুক্তিতে যাবেন না।'... “ওদেরকে নীচে পাঠিয়ে দিন। আমরা আমাদের মতো কেল্লা দখল করবো । আমরা এও বলতে পারি আমাদের কাছে তোমাদের অর্ধেক বা এর চেয়ে কম সৈন্য বন্দি রেখে কেল্লা থেকে বেরিয়ে যাও । ১৬০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।