'আমরা এখানে বসে থাকলে এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না যে, যে কোন সময় রোমীয়রা এসে বিলবীস অবরোধ করে নেবে । তখন আমাদের রসদ সংগ্রহের পথ বন্ধ হয়ে যাবে ।... “এটাও মনে রেখো, রোমী ফৌজের পিছু হটার জন্য পুরো মিসর পড়ে আছে। কিন্তু আমাদের পা এখান থেকে উপড়ে গেলে আমাদের আশ্রয় নেয়ার মতো আর কোন 'রোমীয় ফৌজের ওপর আমাদের সেনাদের ভয়-আতংক অব্যাহত রাখতে চাই আমি। আমরা ক্রান্ত হয়ে পড়েছি এবং কিছু দিন বিশ্রাম নিয়ে ধীরে সুস্থে পরবর্তী পদক্ষেপে পা বাড়াবো- আমাদের পক্ষের এতটুকু শিথিলতাও আমি ওদেরকে বুঝতে “এ অবস্থায় সেনা সাহায্যের প্রত্যাশা করা কি উচিত? আমরা তো এর কোন লক্ষণই দেখতে পাচ্ছি না।' এক সালার জিজ্ঞেস করলো । “সেনা সাহায্য ইনশাআল্লাহ আসছে।” আশ্বস্ত গলায় বললেন আমর (রা.), “সেনা সাহায্য আসবে না- এধরনের চিন্তা মোটেও মনে স্থান দিয়ো না । তোমরা কি আমীরুল মুমিনীন সম্পর্কে জানো না? তিনি আমাদেরকে একলা ছেড়ে রাখবেন না" ।... “আমার ইচ্ছা ও ফায়সালা হলো, আমরা এগিয়ে গিয়ে উম্মেদানীনকে অবরোধ করবো । আল্লাহর তাওফীকে আমাদের সর্বশক্তি ব্যয় করে এই কেল্লা জয় করবো" |... “আল্লাহর সাহায্যে যদি আমরা সফল হতে পারি তাহলে উম্মেদানীনের তীরবর্তী সব জাহাজ ও নৌকা আমাদের হবে। তখন আর নীল দরিয়া পারাপারে আমাদের কোন সমস্যা থাকবে না'। এঁতিহাসিকরা লিখেছেন, আমার ইবনে আস (রা.) এর আল্লাহর সাহায্যের ওপর এমন অনঢু আস্থা ছিলো যে, তিনি এর ভিত্তিতেই চূড়ান্ত ফায়সালা করতেন এবং এই ফায়সালার ওপর তিনি এতই আত্মবিশ্বাসী থাকতেন যে, এর বিরুদ্ধে কেউ কিছু বললে সেটা তিনি শুনতেন না। সালার ও পদস্থ সেনাদের সঙ্গে আরো কিছুক্ষণ সলা পরামর্শ চললো । তাদের কিছু পরামর্শ গ্রহণ করলেন আমর (রা.)। এবং কিছু প্রত্যাখ্যান করলেন। সিদ্ধান্ত হলো খুব দ্রুত এখান থেকে কোচ করা হবে। ১৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।