সেখানে যে রোমীয় সৈন্যরা প্রহরায় ছিলো ওরা বলতে লাগলো, এ দরজা খুললে বাইরের মুসলমানরা এদিক দিয়ে ভেতরে ঢুকে আমাদেরকে মেরে ফেলবে। এছাড়াও জেনারেলরা যখন দেখলো শহরবাসীর মতো সৈন্যরা তো দিক বিদিক ছুটছে এবং পালানোর পথ খুঁজছে তখন তারা ঘোষণা করে দিলো, যে কেউ ফটক খুলতে চেষ্টা করবে তাকে হত্যা করা হবে। এতিহাসিক তাবারী এও লিখেছেন, জেনারেল থিয়োডরের হুকুমে প্রাচীরের নীচ থেকে ঘোষণা দেয়া হলো, তারা লড়াই করবে না এবং সন্ধির আলোচনায় বসতে চায়। ভয়ে সংবাদবাহক ওপরে উঠতে চাচ্ছিলো না। তাবারী এও লিখেন, সিপাহসালার আমার ইবনে আস (রা.)ও ততক্ষণে প্রাটীরে উঠে এসেছেন। তিনি নিচ থেকে ঘোষণা শোনার পর ঘোষণা করে দিলেন, জেনারেল যেন ওপরে চলে আসে এবং যা বলার এখানে এসে বলে। “আমরা এখানকার পুরো ধনভাগ্ডার তোমাদের হাতে তুলে দেবো ।' থিয়োডর ঘোষণা করে দিলো । “এগুলো নিয়ে প্রাচীরের সেদিক দিয়ে নীচে নেমে যাও যেদিকে প্রাচীরে চড়েছো এবং পরিখার সীমানারও বাইরে চলে যাও ।...এছাড়া যদি আরো কিছু চাও আমরা তাও দিতে প্রস্তুত ।' “আমরা যা কিছু চাই তা নিজেরাই নিয়ে নেবো।' আমর (রা.) ঘোষণা করালেন, “আমরা প্রাচীরের বাইরে নয়। ভেতরে নামবো।...দু'তিনজন জেনারেল ওপরে চলে এসো।' এর সঙ্গেই আমার ইবনে আস (রা.) ঘোষণা করিয়ে দিলেন, “শহরের কোন একটি প্রাণীও যেন পালিয়ে না যায়। তাদের জান মালের পুরো হেফাযত করা হবে। তাদেরকে নিরাপত্তা দেয়া হবে। আর আমাদের কোন সৈন্যই কারো ঘরে প্রবেশ করবে না। প্রত্যেকের ইযযত-সন্্রমের প্রতি পূর্ণ দৃষ্টি রাখা হবে।" “আমরা অবশ্যই ওপরে আসতে চাই। কিন্ত আমরা ওপরে আসলে আমাদেরকে গ্রেফতার করা হবে না বা মেরে ফেলা হবে না এর কী জামানত দেবে তোমরা? 'গ্রফতার বা অন্য কিছু করতে চাইলে আমরা নিচে এসেও তা করতে পারবো' আমর ইবনে আস (রা.) অন্য কাউকে দিয়ে না বলিয়ে নিজেই ঝুকে পড়ে নিচের দিকে তাকিয়ে বললেন, “আমাদের হাত থেকে তোমাদেরকে বাচাতে পরে এমন কেউ কি আছে?... . “আমরা মুসলমান । আমরা তাই করি যা মুখে বলি। আমরা ধোকায় ফেলে কাউকে হত্যা করি না।...নির্ভয়ে ওপরে চলে এসো । থিয়োডর জেনারেল জারেজকে তার সঙ্গে নিলো। কাছের সিড়ি দিয়ে ওপরে চড়তে লাগলো । কিন্তু ভ্পিকৃত লাশ বাধা হয়ে উঠলো । শেষ আঘাত (৩য় খ্) ১৫৯ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।