Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

উসামা প্রাচীরের ওপর গিয়ে নিজের লশকরের সঙ্গে যোগ দিতে চাচ্ছিলো। কিন্ত যে সিড়ি দিয়েই ওপরে উঠতে গেলো লাশে লাশে সে সিড়ির মুখ বন্ধ দেখতে পেলো। অবশেষে অপেক্ষাকৃত চওড়া একটা সিড়ি দিয়ে লাশের গা মাড়িয়ে প্রায় পড়িমরি করে প্রাচীরের ওপর উঠে এলো। কয়েকজন মুসলিম সেনা তলোয়ার উচিয়ে তার দিকে ধেয়ে এলো । সে দু হাত ওপরে উঠিয়ে আত্মসমর্পনের ভঙ্গি করে উচু আওয়াজে তার নামটি উচ্মারণ করলো, “আমি উসামা বিন আজহারী ।' সঙ্গে সঙ্গে মুজাহিদরা তার পথ ছেড়ে দাড়ালো । উসামা সিপাহসালারকে খুঁজতে লাগলো । এখন তো তার এই কেন্লাবেষ্টিত শহরের গাইড হতে হবে। আগেই সে জেনে নিয়েছে, অন্ত্রভাগ্ডার কোথায়, ধনভাপ্তার কোথায় এবং এধরনের আরো গুরুত্বপূর্ণ কিছু জায়গা সে আগেই চিহ্নিত করে রেখেছে। প্রাচীরের চার দিক থেকে মুসলিম সেনাদের বিজয়ী ধ্বনি ও তাকবীর-মুখর শ্রোগানের আওয়াজ ক্রমেই বাড়তে লাগলো । সব এঁতিহাসিকরাই লিখেছেন, রোমীয়দের সংকল্প ও মনোবল খুব দ্র্ত তলানিতে গিয়ে পৌছলো। অফিসার থেকে নিয়ে জেনারেলরা পর্যন্ত সৈন্য ও শহরের লোকদেরকে এ নিশ্চয়তা দিয়েছিলো, এখন মুসলমান কেন দুনিয়ার কোন শক্তিই পরিখা অতিক্রম করতে পারবে না। এজন্য তাদের বিস্ময়ের শেষ ছিলো না। মুসলমানরা ব্যবিলনের এই পরিখা কি করে পার হয়ে এলো! রোমীয়দের মধ্যে এসব আলোচনায় শোনা যেতো, মুসলমানদের সঙ্গে অশরীরি জিনের শক্তি রয়েছে। এখন ব্যবিলনের লোকেরা একথা বিশ্বাস করতে এবং অনেকে তো নিশ্চিত বিশ্বাস নিয়ে বলতে শুরু করলো, মুসলমানদেরকে জিনরাই এই পরিখা পার করিয়ে প্রাচীরে পৌছে দিয়ে গেছে । কে তাদের বিরুদ্ধে লাগতে পারবে? কিছু রোমীয় সৈন্য কেল্লার প্রাচীর সংলগ্ন ফটকের দিকে দৌড় গেলো । তারা ওখান দিয়ে পালাতে চায়। ওরা মনে করেছে ফটক থেকে বেরিয়েই নৌকা পাওয়া যাবে। নৌকায় চড়ে মাঝ নদীর দ্বীপে চলে যাবে। কিন্তু সেই ফটক খোলা যাচ্ছিলো না। ১৫৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।